২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বনলতা সেনের ‘চোখ’-এ নজরুলের ‘আঁখি’

রাজু আলাউদ্দিন রাজু আলাউদ্দিন

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2013, 08:28 PM

Updated : 26 Jul 2022, 03:03 PM

সাহিত্যের বিকাশের ক্ষেত্রে পরম্পরা, প্রভাব ও মৌলিকতা এতই যুগপৎ ও অনিবার্য বিষয় যে এ নিয়ে নতুন করে কিছু না বললেও পাঠক এর সত্যতা স্বীকার করে নেবেন। আপাতভাবে যত উদ্ভট আর নতুনই মনে হোক না কেন, প্রত্যেক লেখক বহন করেন পরম্পরার স্বাস্থ্যকর সংক্রাম।

জীবনানন্দের উত্থানকালেই তার পূর্ব-পুরুষদের রক্তের উজ্জল স্পন্দনকে শনাক্ত করা হয়েছিলো ঝরাপালক-এ এবং পরবর্তী কাব্যগ্রন্থ ধুসর পাণ্ডুলিপিতেও। সেকালে রবীন্দ্রনাথের পরিবর্তে বরং নজরুল, সত্যেন দত্ত এবং মোহিতলাল কেন তার পূর্বসূরী হয়ে উঠেছিলেন তার ব্যাখ্যাও আছে। অন্তত প্রথম কাব্যগ্রন্থটিতে তিনি নজরুল ও সত্যেন দত্তের মানবিক প্রণোদনা এবং ছন্দস্পনকে আত্মোৎসারের অনুকূল মনে করেছিলেন। এই গ্রন্থের পর স্বভাবের বড় ধরনের বাঁক আমরা লক্ষ্য করি ধুসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সাতটি তারার তিমির ও বেলা অবেলা কাল বেলায়। (পড়তে ক্লিক করুন)