বাংলাদেশ ও শেখ মুজিব প্রসঙ্গে আঁদ্রে মালরো
বিচিত্র ধরণের বইপত্র পাঠের সুবিধা এই যে মাঝেমধ্যে এমন সব অভাবিত এবং অপ্রত্যাশিত জিনিস পাওয়া যায় যার জন্যে কোন মানসিক প্রস্তুতি আমাদের সব সময় থাকে না। আর এই না থাকার কারণে অভাবিত প্রাপ্তি আমাদের অনুভূতির উপর এক আনন্দময় স্পর্শ বুলিয়ে যায়। What I am Doing Here(1990) বইটি পড়ার আগেও কি জানতাম যে ব্রুস চাটউইন-এর এই বইটিতেই রয়েছে বাংলাদেশ এবং শেখ মুজিব সম্পর্কে কৌতূহলোদ্দীপক এক টুকরো মন্তব্য? না, মন্তব্যটি চাটউইনের নয়। চাটউইনের হলেও আমার কৌতুহল তাতে একটুও কম হতো না বটে। তবে যিনি মন্তব্য করেছেন তিনি অনেক আগে থেকেই আমার পরিচিত। শুধু আমারই নয়, বাংলাদেশের অনেক শিক্ষিত মানুষের কাছেই, তিনি পরিচিত ব্যক্তিত্ব। তিনি আঁদ্রে মালরো। মালরো বলেই যেন চোখ ও মনযোগ আরও টানটান হলো ঐ মন্তব্যের প্রতি কারণ তিনি ছিলেন আমাদের স্বাধীনতা সংগ্রামের এমন একজন ফরাসি সমর্থক যিনি আমেরিকা এবং পশ্চিম পাকিস্তানের শাসকদের তোয়াক্কা না করেই বাংলাদেশের অভ্যুদয়ের পক্ষে সমর্থন ব্যক্ত করেছিলেন। (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
