২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জমিনে জীবনে আগে পরে রায়াকেই খুঁজি

আনিসুর রহমান

Published : 21 Jul 2021, 02:27 PM

Updated : 23 Jun 2022, 03:57 PM


ধেয়ে আসে বান ভেসে যায় ডুবে যায় সব;
চারদিকে তার জল প্রশাসন এ কী জলরব;
ডুবে জনপদ ভাসে জীবনে যত অবলম্বন;
উড়ে পাখি খোঁজে গাছ কঠিন কাল যাপন!
জলে সুখে ডুবে মাছ ভাসে তাহাদের ঝাঁক;
গণতন্ত্র দাবি নিয়ে হাঁকে ডাকে নগর-কাক।
ভেসে যায় জমিনের সব ঘর পশু প্রাণী;
ভাসাভাসির কোথায় কিনার কি করে জানি?
বান শেষে ঘরে ফিরে মন জমিনের পলি;
জগৎ জনপদ কত প্রাণের চলাচলি;
দুনিয়ার তাবৎ প্রেমের ঋতুচক্র বুঝি;
জমিনে জীবনে আগে পরে রায়াকেই খুঁজি|