২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ডোনাল্ড বার্থলেমে: নগরে এক নারী

হামীম কামরুল হক

Published : 15 Nov 2020, 12:52 PM

Updated : 23 Jun 2022, 03:58 PM


ডোনাল্ড বার্থলেমে: আমেরিকার ফিলাডেলফিয়ায় ৭ এপ্রিল ১৯৩১ সালে জন্ম। মৃত্যু ১৯৮৯ সালের ২৩ জুলাই টেক্সাসের হিউস্টনে। পোস্টমর্ডান রচনারীতির অন্যতম পথিকৃৎ এই লেখক মূলত জেমস জয়েস ও স্যামুয়েল বেকেট দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত ছিলেন। আর তাঁর দ্বারা প্রভাবিত হয়েছেন টমাস পিনচন। এছাড়া প্রভাবিত হয়েছেন ফিলিপ গ্রাহাম, এরিক মাইলস উলিয়ামসন, অ্যামান্ডা ফিলিপ্পাচি, প্যাগেট পাওয়েলসহ আরো অনেক লেখক। তাঁর ছোটগল্প সংকলনগুলো হলো:Come Back, Dr. Caligari (1964), Unspeakable Practices, Unnatural Acts (1968), City Life (1970), Sadness (1972), Amateurs (1976), Great Days (1979), Overnight to Many Distant Cities (1983), Sam's Bar (1987), Sixty Stories (1981), Forty Stories (1987), Flying to America: 45 More Stories (2007)। তাঁর চারটি উপন্যাস আছে, সেগুলো হলো: Snow White (1967), The Dead Father (1975), Paradise (1986), The King (1990). তাঁর বেশিরভাগ রচনা আয়তনে সংক্ষিপ্ত কিন্তু মননঋদ্ধ ও গভীর। বুদ্ধিদীপ্ত হাস্যরস তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য। তাঁর Sixty Stories (2003 সংস্করণ)-এ থাকা 'A City of Churches' অবলম্বনে বর্তমান গল্পটি অনুবাদ করা হয়েছে। জন আপডাইক সম্পাদিত 'দ্য বেস্ট আমেরিকান শর্ট স্টোরিস অব দ্যা সেঞ্চুরি'–আটশো পৃষ্ঠার বিশাল বইতেও এ গল্পটি সংকলিত হয়েছে।

মূল: ডোনাল্ড বার্থলেমে
অনুবাদ: হামীম কামরুল হক

''হ্যাঁ,'' মি.ফিলিপস বললেন,''আমাদের নগরী হলো চার্চের নগরী, তাই না।''
মি. ফিলিপসের হাত লক্ষ করে সিসিলিয়া মাথা নাড়াল। কাঁধে কাঁধ মিলিয়ে বিচিত্র স্থাপত্যশৈলী নিয়ে, রাস্তার দুপাশেই নিপাটভাবে সারিবদ্ধ হয়ে আছে চার্চগুলি। দ্যা বেথহেল ব্যাপ্টিস্ট দাঁড়িয়ে আছে ঠিক পরে থাকা দ্যা হলি মেসিয়াহ ফ্রি ব্যাপ্টিস্টের পাশে, সেন্ট পল'স এপিস্কোপল আছে গ্রেস এভাঞ্জালিক কনভেন্টের পাশে। এর পর আসছে দ্যা ফার্স্ট ক্রিস্টিয়ান সায়েন্স, দ্যা চার্চ অব গড, সমস্ত আত্মা, আমাদের লেডি অব ভিক্টোরি, দ্যা সোসাইটি অব ফ্রেন্ডস, দ্যা অ্যাসেম্বলি অব গড, এবং দ্যা চার্চ অব দ্যা হলি অ্যাপোস্টলেস। গির্জার মোচাকার চূড়া এবং ঢালু হয়ে ওঠা প্রথাগত বিল্ডিংগুলি জমাট হয়ে গেছে ঠিক পরে থাকা ''সমকালীন'' ডিজাইনে করা প্রসারিত কল্পনার ডানামেলে দেওয়া বিল্ডিংগুলিতে।
''এখানে থাকা প্রত্যেকেরই চার্চের বিষয়ে বিরাট আগ্রহ আছে,'' মি.ফিলিপস বললেন।
আমি কি এতে খাপ খাবো? সিসিলিয়া বিস্মিত হয়ে ভাবল। সবার জন্য উন্মুক্তভাবে মোটরকার ভাড়া দেওয়ার একটি অফিস থেকে সে প্রেস্টারে এসেছিল।
''আমি তেমনটা ধার্মিক নই,'' সে রিয়েল স্টেট ব্যবসার সঙ্গে যুক্ত মি. ফিলিপসকে বলল।
''এখন,'' তিনি জবাবে বললেন,''এখনও নও। কিন্তু আমাদের এখানে চমৎকার সব তরুণেরা আছেন। তুমিও শিগগিরই পুরো কমিউনিটির সঙ্গে সম্পৃত্ত হয়ে যাবে। কিন্তু এখনকার তাৎক্ষণিক সমস্যা হলো যে, তোমার থাকার ব্যবস্থা করা যায়? বেশিরভাগ লোকই,'' তিনি বললেন,''তাদের নিজেদের পছন্দমতোই চার্চেই বসবাস করেন। আমাদের সমস্ত চার্চেই থাকার জন্য সংখ্যাতিরিক্ত রুম আছে। আমার কাছে কিছু গির্জার ঘণ্টা-ঘরওয়ালা অ্যাপার্টমেন্ট আছে, যেগুলি আমি তোমাকে দেখাতে পারি। আচ্ছা বলোতো ঠিক কত টাকার মধ্যে হলে তোমার চলে?''
তারা একটা কোণের দিকে মোড় ফিরল এবং আরো অনেক চার্চের মুখোমুখি এসে দাঁড়াল। তারা পার হলো সেন্ট লুক'স, দ্যা চার্চ অব এপিফ্যানি, সমস্ত সেন্ট ইইক্রেনিয়ান অর্থোডক্স, সেন্ট কেলমেন্ট, ফাউন্টেইন ব্যাপ্টিস্ট, ইউনিয়ন কনগ্রেগেশনাল, সেন্ট অ্যানার্গিরি'স, টেম্পল ইম্মানুয়েল, ফার্স্ট চার্চ অব ক্রাইস্ট রিফর্মড। সমস্ত চার্চের মুখ হাঁ করে আছে অন্য চার্চের দিকে। আবছাভাবে ভেতরের আলো দেখা গেল।
''আমি খুব বেশি হলে একশ দশ অব্দি দিতে পারি,'' সিসিলিয়া বলল। ''আপনার খোঁজে কি তেমন বিল্ডিং আছে যেগুলি ঠিক চার্চের মধ্যে পড়ে না?''
''একটাও না,'' বললেন মি.ফিলিপস। ''অবশ্যই আমাদের দারুণ সব চার্চগুলোতে দুটো কাজই হয়, যেমনটা অন্যসব কিছু দিয়েও হয়।'' তিনি একটি সুদৃশ্য গ্রেগরিয়ান খিলানওয়ালার দিকে তর্জনী তুললেন। ''এই একটাতে,'' তিনি বললেন,''অবস্থান করছে দ্যা ইউনাইটেড মেথোডিস্ট এবং দ্যা বোর্ড অব এডুকেশান। এর ঠিক পাশে, যেটা হলো অ্যান্টিওকো পেন্টিকোস্টাল, কিন্তু এখানে একটা নাপিতের দোকানও আছে।''
কথা সত্য। একটা লাল-এবং-সাদা ডোরা দেওয়া নাপিতের খুঁটি, সহজে চোখে পড়ে না, এমনভাবে ঘেঁষে আছে অ্যান্টিওকো পেন্টিকোস্টালের সামনের দিকটায়।
''এখানে কি অনেক লোকই মোটরকার ভাড়া নেয়?'' সিসিলিয়া জিজ্ঞাসা করল,''বা তারা কী করে, যদি এখানে হাতের কাছেই ভাড়া করার ব্যবস্থা পেয়ে যায়?''
''ও, এটা তো আমি ঠিক জানি না,'' বললেন মি.ফিলিপস।''মোটরকার ভাড়ার করার মানে হলো তুমি অন্য কোথাও চলে যেতে চাইছ। বেশির ভাগলোকই এখানের সবকিছু তাদের জন্য যথেষ্টই মনে করে। আমাদের বহুমুখী কর্মকাÐও চলে। আমি মনে করি না আমি মোটর-গাড়ি ভাড়ার ব্যবসাটি বেছে নিতাম যদি আমি প্রিস্টারে কেবলমাত্র বাস করতে শুরু করতাম। কিন্তু তুমি ভালোই করবে এ কাজে।'' তিনি তাকে, ছোট, অত্যাধুনিক বিল্ডিং দেখালেন, যার সামনের দিকটা ইট, ইস্পাত এবং কাঁচ দিয়ে দারুণভাবে তৈরি করা। ''ওটা হলো সেন্ট বার্নাবাস। দারুণ সব লোকের সমাবেশ হয় ওতে। এখানে সাপার হয় দুর্দান্ত স্বাদের স্প্যাগেটি দিয়ে।''
সিসিলিয়া দেখতে পায় জানালা দিয়ে অনেকগুলি মাথা বেরিয়ে তাকে দেখছিল। কিন্তু যখন তারা দেখল সেও তাদের দিতে স্থিরভাবে তাকিয়েছে, তাদের মাথাগুলি সরে গেল।
''আপনি কি মনে করেন, একটি জায়গায় এত এত চার্চের সন্নিবেশিত থাকাটা স্বাস্থ্যকর?'' সে তার গাইডকে জিজ্ঞাসা করল।''এটা মনে হচ্ছে না… সামঞ্জস্যপূর্ণ, যদিও আপনি জানেন আমি ঠিক কী বোঝাতে চাইছি।''
''আমরা আমাদের চার্চগুলির জন্য বিখ্যাত,'' মি.ফিলিপস উত্তর দিলেন।''তারা রীতিমতো নিরীহ। এই যে আমরা এসে গেছি।''


তিনি একটি দরজা খুললেন এবং তারা ধুলোয় ভরা অনেকগুলি ধাপওয়ালা সিঁড়ি বেয়ে ওপরের দিকে উঠতে লাগলেন। যেখানে ওঠা শেষ হলো তারা যখন বিরাটাকৃতির একটা কক্ষে প্রবেশ করলেন। কক্ষটি চারকোনা, সবদিকেই জানালা আছে। একটি বিছানা, এবং দুটো চেয়ার, ল্যাম্প, একটি ন্যাকড়া সেখানে ছিল। ব্রোঞ্জের তৈরি চারটি বিশাল ঘণ্টা ঝুলছে রুমের ঠিক মাঝখানটায়।
'' দেখো কী দারুণ!'' মি.ফিলিপস বিস্মিত হয়ে বললেন।''এখানে এসে দেখো।''
''তারা কি সত্যিই এই ঘণ্টা বাজায়?'' সিসিলিয়া জিজ্ঞাসা করল।
''দিনে তিন বার বাজায়,'' মি. ফিলিপস বললেন, মৃদু হেসে।''সকালে, বিকালে এবং রাতে। অবশ্যই যখন তারা বাজাবে তোমাকে একটু তাড়াতাড়িই পথ করে নিতে হবে। তুমি বাড়ি দেবে এই ছোটগুলিতে এবং সেটাই সে লিখেছিল।''
''গড অলমাইটি,'' সিসিলিয়া নিজের অজান্তেই বলল। তারপর সে বলল,''কেউ এই ঘণ্টা-ঘরে থাকে না। এজন্যই এগুলি ফাঁকা পড়ে থাকে।''
'' তোমার কি তা-ই মনে হলো?'' মি. ফিলিপস বললেন।
''আপনি কেবল এগুলো এ শহরের নতুন আসা লোকদের ভাড়া দিতে পারেন,'' একটু অনুযোগের স্বরে সে বলল।
''আমি এটা করতে পারতাম না,'' মি. ফিলিপস বললেন,''এতে খ্রিষ্টীয় অনুসারী হওয়ার চেতনার বিরুদ্ধে যাওয়া হতো।''
''এই শহরটা কেমন গা ছমছম করা, আপনার এটা মনে হয় না?''
''সেটা হতে পারে, কিন্তু তোমার জন্য এটা কোনো বলার মতো কথা নয়, তাই না? মানে আমি বলতে চাইছি, তুমি এখানে নতুন। তোমাকে এখানে কিছুসময়ের জন্য সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। তুমি যদি উঁচুর দিকে না থাকতে চাও তো সেন্ট্রাল প্রেসবেটেরিয়ানের বেইজমেন্টে একটা ব্যবস্থা আছে আমার। তোমাকে সেটা অবশ্য অন্যদের সঙ্গে ভাগাভাগি করে থাকতে হবে। সেখানে এখন দুজন মহিলাও থাকছেন।''
''আমি কোনো ভাগাভাগি করে থাকার মধ্যে নেই,'' সিসিলিয়া বলল,''আমি একান্ত নিজের মতো থাকার জায়গা চাইছি।''
'' কেন?'' রিয়েল-স্টেট ব্যবসায়ী এই ভদ্রলোকটি উৎসুক হয়ে জানতে চাইলেন।'' ঠিক কোন কাজের জন্য সেটা দরকার?''
''কোন কাজ মানে?'' সিসিলিয়া জিজ্ঞাসা করল। ''কোনো সুনির্দিষ্ট কাজ নেই। আমার স্রেফ ইচ্ছা এটা''
''এখানে এভাবে কেউ থাকে না। বেশিরভাগই লোকই তো অন্যলোকের সঙ্গে ভাগাভাগি করে থাকে। স্বামী স্ত্রীরা যেমন। সন্তানেরা তাদের মায়ের সঙ্গে থাকে। লোকজনের রুমমেট একটা আছেই। এটাই হলো স্বাভাবিক ধরন।''
''তারপরও, আমি আমার নিজের জন্য একটা জায়গা চাই।''
''এটা খুবই অগতনুগতিক, বেখাপ্পা।''
''আপনার কি এমন কোনো জায়গা আছে? ঘণ্টা-বাড়ির পাশে, মানে যা আমি বলতে চাইছি?''
''আমার মনে হয় সেগুলি সংখ্যায় অতি কম,'' মি. ফিলিপস বললেন একটু পরিষ্কার ঔদাসীন্যের সঙ্গে। ''আমি আপনাকে একটা-দুটো দেখাতে পারি, আমার মনে হয় আর কি।''
তিনি একটু সময়ের জন্য চুপ করলেন।
''এটা ঠিক যে, আমাদের আলাদা আলাদা মূল্যবোধ আছে, হয়তবা, আশেপাশের অন্য কমিউনিটির তুলনায়,'' তিনি বোঝাতে চাইলেন।'' এটা নিয়ে আমরা বিস্তর লেখালেখি করেছি। একসময় সি.বি.এস-টিভিতে সন্ধ্যাসংবাদে চার মিনিট আমাদের এই শহর নিয়ে প্রতিবেদন দেখাত। তিন কি চার বছর আগে। চার্চের নগরী, এটার নাম দেওয়া হয়েছিল।''
''হ্যাঁ, আমার একান্ত নিজের একটা জায়গা অতীব দরকার,'' সিসিলিয়া বলল,'' যদি আমাকে এখানে টিকে থাকতে হয়।''
''কী একটা হাস্যকর ব্যাপার তুমি নিজের জন্য তৈরি করলে বলেতো,'' মি.ফিলিপস বললেন। '' তোমাকে কোন ভূতে পেয়েছে কে জানে?''
সিসিলিয়া চুপ করে রইল। আসল বিষয়টি হলো, তাকে কোনো কিছুতে পায়নি।
''আমি যে বলি, তোমাকে কোন ভূতে পেয়েছে, শুনি?'' মি.ফিলিপস আবারও বললেন।
''আমি কেবল স্বপ্নে সব সম্ভব করি,'' সিসিলিয়া বলল,''আমি স্বপ্ন দেখতে পারি যা আমার ইচ্ছা করে তা-ই। যদি আমার স্বপ্ন দেখতে চাই যে, একটা দারুণ সময় কাটাচ্ছি, প্যারিসে বা অন্য কোনো শহরে, তবে সর্বোপরি আমি যেটা করতে পারি, আমাকে ঘুমিয়ে পড়তে হবে এবং আমি সেই স্বপ্নটাকে স্বপ্নে দেখব। আমি যে স্বপ্ন চাই সেটাই আমি স্বপ্নে দেখতে পারি।''
''তাহলে তুমি কী নিয়ে সবচেয়ে বেশি স্বপ্ন দেখো?'' মি. ফিলিপস তাকে আরো কাছ থেকে দেখে বললেন।
'' বেশিরভাগই সেক্সুয়াল স্বপ্ন,'' সে বলল। সে লোকটিকে কোনো রকম দ্বিধাদ্বদ্ব ভয়ভীতি ছাড়াই বলছিল।
মি. ফিলিপস চোখ অন্য দিকে সরিয়ে নিয়ে বললেন, ''প্রেস্টার এই ধরনের কোনো শহর নয় একেবারেই।'
তারা সিঁড়ি দিয়ে নেমে ফিরে এলেন।

রাস্তার দুপাশের থাকা সারি সারি চার্চের দুয়ারগুলি খুলে যাচ্ছিল। ছোট ছোট দলে লোক বেরিয়ে এসে দাঁড়াল চার্চগুলির সামনে, তারা তাকিয়ে রইল সিসিলিয়া ও মি.ফিলিপসের দিকে।
একটি তরুণ কয়েক পা এগিয়ে এসে চিৎকার করে বলল,'' এই শহরের প্রত্যেকেরই একটি মোটরগাড়ি আছে! এই শহরের একজনকেও পাওয়া যাবে না যার কোনো গাড়ি নেই!''
''সত্যিই কি তাই?'' সিসিলিয়া জিজ্ঞাসা করল মি. ফিলিপসকে।
''হ্যাঁ,'' তিনি বললেন।'' এটা ঠিক। এখানে গাড়ি ভাড়ায় নেওয়ার কারো কোনো দরকারই নেই। একশ বছরের মধ্যেও এটা লাগেনি।''
''তাহলে আমি এখানে থাকব না,'' সে বলল।''আমি অন্যত্র চলে যাব।''
''তুমি অবশ্যই থাকবে,'' তিনি বললেন।''এখানে তোমার জন্য গাড়ি ভাড়া নেওয়ার অফিস খোলা হয়েছে। মাউন্ট মোরিয়াহ ব্যাপ্টিস্টে, সেখানে লবি-র ফ্লোরে। সেখানে আছে একটি কাউন্টার, একটি টেলিফোন আর গাড়ির চাবির একটি র‌্যাক। আর একটি ক্যালেন্ডার।''
''আমি থাকব না,'' সে বলল। '' থাকব না যদি এখানে কোনো ব্যবসায়িক অসুবিধাজনিত কারণ নাও থাকে।''
''আমরা তোমাকে চাই,'' তিনি বললেন। ''আমরা চাই এখনকার মোটরগাড়ি ভাড়া নেওয়া এজেন্সির কাউন্টারের পেছনে তুমিই থাকো, বিজনেস আওয়ারের প্রতিটি ঘণ্টায় থাকো। এটা এ শহরকে পরিপূর্ণতা দান করবে।''
''আমি থাকব না,'' সে বলল।''আমি সেটা হতে পারব না।''
''তোমাকে অবশ্যই থাকতে হবে। এটা অত্যাবশ্যক।''
''আমি যে স্বপ্ন দেখব,'' সে বলল।''আর বিষয়গুলি আপনাদের পছন্দ হবে না।''
''আমরা অপূর্ণ হয়ে যাবো,'' বললেন মি.ফিলিপস।''ভয়াবহভাবে, ভয়াবহভাবে শূন্য হয়ে যাব। বুঝতে পারছি কোনো একখানে একটা কিছুতে ঝামেলা হচ্ছে।''
''আমি তো স্বপ্ন দেখব সব গোপনীয় বিষয়ে,'' সে বলল।''তাতে আপনাদের খারাপ লাগবে।''
''আমরা অন্য শহরগুলির মতো, শুধু এটা ছাড়াও আমরা নিখুঁত,'' তিনি বললেন,''আমাদের অতৃপ্তি অপূর্ণতা ঘটে কেবল পরিপূর্ণতার হিসাব নিতে গেলে। আমাদের একজন গাড়ি-ভাড়া দেওয়ার মহিলা দরকার। তেমন কাউকে সেই কাউন্টারের পেছনে দাঁড়াতে হবেই।''
''আমি যে জীবনের স্বপ্ন দেখব সেটাকে আপনারা রীতিমতো ভয় পাবেন,'' সিসিলিয়া তাদের ভয় দেখাল।
''তুমি আমাদের,'' তিনি বললেন, তার বাহু শক্ত করে খাবলে ধরলেন। ''আমাদের গাড়ি-ভাড়া দেওয়া নারী। হুশে আসো বলছি। এখানে তুমি আর কিছুই করতে পারবে না।''
''অপেক্ষায় করুন এবং দেখুন কী ঘটে,'' সিসিলিয়া বলল।