১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

আর্সেনাল অধিনায়ককে দলে টানার চেষ্টায় পিএসজি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2023, 03:12 PM

Updated : 30 May 2023, 03:21 PM

মাঝমাঠে শক্তি বাড়াতে চায় পিএসজি। তাই দুর্দান্ত ছন্দে থাকা আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগোরকে ফরাসি চ্যাম্পিয়নরা দলে টানতে আগ্রহী বলে শোনা যাচ্ছে। 

ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইলের খবর, নরওয়ের অ্যাটাকিং মিডফিল্ডার ওডেগোরকে নিতে এরই মধ্যে চেষ্টা শুরু করে দিয়েছে লিগ ওয়ানের ক্লাবটি। 

সদ্য সমাপ্ত প্রিমিয়ার লিগে যে ক’জন দারুণ পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন, তাদের একজন ২৪ বছর বয়সী ওডেগোর। মৌসুম সেরা খেলোয়াড়ের লড়াইয়ে সংক্ষিপ্ত তালিকায়ও ছিলেন তিনি। 

লিগে ১৫ গোল করার পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করেন ওডেগোর। প্রায় দুই দশক পর আর্সেনালের লিগ শিরোপা জয়ের সম্ভাবনা জাগানোর পথে বড় অবদান ছিল তার। 

তবে অনেকের মতে, পিএসজির এই প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। লন্ডনের জীবন ও মিকেল আর্তেতার কোচিংয়ে আর্সেনালের হয়ে খেলা বেশ উপভোগ করছেন ওডেগোর। তাই দলবদলে তাকে রাজি করানোও কঠিন হতে পারে পিএসজির জন্য।