Published : 13 Mar 2015, 04:21 PM
শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি ৩ উইকেটে জেতে বিশ্বকাপের সহ-আয়োজক নিউ জিল্যান্ড। এবারের বিশ্বকাপে এই প্রথম কোনো দলকে অলআউট করতে ব্যর্থ হয় তারা।
বিশ্বকাপে আগের পাঁচটি ম্যাচের চারটিই খুব সহজে জেতে নিউ জিল্যান্ড। এর আগে একমাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষেই জিততে একটু কষ্ট হয় তাদের। বাংলাদেশের এমন পারফরম্যান্স মুগ্ধ করেছে ম্যাককালামকে।
"বড় স্কোর করার জন্য তাদের কৃতিত্ব দিতে হবে।…আমি মনে করি তারা ঠিকভাবেই বল মারছিল।"
টস হেরে ব্যাট করতে নেমে ২৭ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। এরপরও ৭ উইকেটে ২৮৮ রান তুলতে পারে তারা। ওয়ানডে ক্রিকেটে টানা দ্বিতীয় শতক করা মাহমুদুল্লাহর অবদান এতে সবচেয়ে বেশি।
১২টি চার ও তিনটি ছয়ে ১২৩ বলে অপরাজিত ১২৮ রান করেন মাহমুদুল্লাহ।
"মাহমুদুল্লাহ আর বাংলাদেশকে তাদের পারফরম্যান্সের জন্য কৃতিত্ব দিতে হয়।"
বাংলাদেশের বড় সংগ্রহের জবাবে মার্টিন গাপটিলের ১০০ বলে ১০৫ রানের ইনিংসের কল্যাণে ৪৮.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় নিউ জিল্যান্ড। ম্যাচ সেরার পুরস্কার গেছে উদ্বোধনী এই ব্যাটসম্যানের অধিকারে।