২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘টেস্ট চ‍্যাম্পিয়নশিপের বাইরেই থাকছে’ জিম্বাবুয়ে-আয়ারল‍্যান্ড-আফগানিস্তান

আইসিসির বার্ষিক সভায় টেস্ট চ‍্যাম্পিয়নশিপে খেলা নিয়ে কোনো সুখবর পায়নি এই তিন দেশ।

‘টেস্ট চ‍্যাম্পিয়নশিপের বাইরেই থাকছে’ জিম্বাবুয়ে-আয়ারল‍্যান্ড-আফগানিস্তান
আইসিসি। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 09:11 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সভায় শিগিগির টেস্ট চ‍্যাম্পিয়নশিপে দলের সংখ‍্যা বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এতে তিন টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ে, আয়ারল‍্যান্ড ও আফগানিস্তানের এই প্রতিযোগিতায় খেলার জন‍্য অপেক্ষা বাড়ল।  

স্কটল্যান্ডের এডিনবরায় আইসিসি সভা শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো এক প্রতিবেদনে প্রকাশ করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে এ্রখন অংশ নিচ্ছে বাংলাদেশসহ নয়টি দেশ। র‍্যাঙ্কিংয়ে সেরা নয়ের বাইরে থাকা জিম্বাবুয়ে, আয়ারল‍্যান্ড ও আফগানিস্তান নেই সেখানে। টেস্ট ক্রিকেটের প্রতিযোগিতায় এই তিন দেশকে যুক্ত করার একটি জোরাল আলোচনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দল বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি আইসিসি।   

ওয়ানডে ক্রিকেট ৫০ ওভার থেকে ৪০ ওভারে নামিয়ে আনার আলোচনাও ছিল। কিন্তু এই বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত নেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

যুক্তরাষ্ট্র ও কানাডার সদস্যপদ স্থগিত রাখা হয়েছে। সদস্যপদ স্থগিত না করে সতর্ক করা হয়েছে ফ্রান্স ক্রিকেট বোর্ডকে। পাশাপাশি মরিশাস ক্রিকেট ফেডারেশনকে সহযোগী সদস্য হিসেবে অনুমোদন দিয়েছে আইসিসি। এতে সংগঠনটির সদস্য হলো ১১১টি। এর মধ‍্যে ১২ টি পূর্ণ সদস্য, বাকি ৯৯টি সহযোগী সদস্য।