সিলেট-তামাবিল সড়কে মিলল মৃত মেছোবাঘ
পুলিশের ধারণা, কোনো গাড়ির ধাক্কায় প্রাণীটির মৃত্যু হয়েছে।
সিলেট-তামাবিল মহাসড়কে একটি মৃত মেছোবাঘ পাওয়া গেছে, যেটি গাড়ির ধাক্কায় মারা গেছে বলে পুলিশ ধারণা করছে।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার হরিপুর এলাকার বাঘের সড়ক ও ১০ নম্বর গ্যাস কূপের মধ্যবর্তী স্থানে প্রাণীটির মরদেহ পাওয়ার কথা বলেছেন জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা।
তিনি বলেন, "স্থানীয়ভাবে বিষয়টি জেনে ঘটনাস্থলে পুলিশ সদস্যের পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মারা গেছে।"
তিনি আরও বলেন, " বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।"
