০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

জিততে মরিয়া বাংলাদেশ

প্রথম ম্যাচে জিততে-জিততেও শেষ বলে হেরে যাওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়াতে মরিয়া। দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় সিরিজ শেষ করার প্রত্যয় স্বাগতিকদের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2014, 12:10 AM

Updated : 01 Sep 2026, 12:25 PM

দ্বিতীয় টি-টোয়েন্টির আগে বাংলাদেশ দলের অনুশীলন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে বাংলাদেশ দলের অনুশীলন। ছবি: সুমন বাবু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশর শেষ টি-টোয়েন্টি ম্যাচ। তাই বিশ্বকাপের দল গড়ার জন্য পরীক্ষা-নিরীক্ষারও শেষ সুযোগ।তবে বিশ্বকাপের দিকে না তাকিয়ে এই সিরিজ অমীমাংসিত রাখাই প্রধান লক্ষ্য বাংলাদেশের।বুধবার টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মিঠুন আলীর।শুক্রবার অভিষেক হতে পারে মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমানের।

প্রথম ম্যাচে তামিম ইকবাল, শামসুর রহমান ও এনামুল হক সফল হলেও সাকিব আল হাসান ও নাসির হোসেন সম্ভাবনা জাগিয়েও নিজেদের ইনিংস তেমন বড় করতে পারেননি।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই আমাদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ। আমাদের এটা কাজে লাগাতে হবে। শ্রীলঙ্কাকে হারানোর সামর্থ্য আমাদের আছে। শুক্রবার আমাদের ঘুরে দাঁড়াতে হবে।”প্রথম ম্যাচে তিলকরত্নে দিলশান ও কুমার সাঙ্গাকারা ভালো না করলেও কৌশল পেরেরার আক্রমণাত্মক ব্যাটিং দারুণ সূচনা এনে দিয়েছিল শ্রীলঙ্কাকে। শুক্রবার দুই ব্যাটিং স্তম্ভের পাশাপাশি বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান পেরেরাকে দ্রুত আউট করা বাংলাদেশের অন্যতম চ্যালেঞ্জ।