২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডনাল্ড ট্রাম্পময় এক দিন

ডনাল্ড ট্রাম্পের হাত ধরে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি দেশটির প্রথম সাবেক প্রেসিডেন্ট যিনি আদালতে অভিযুক্ত হয়েছেন। শুনানির জন্য মঙ্গলবার তার আদালতে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

রয়টার্স

Published : 04 Apr 2023, 08:20 PM

Updated : 04 Apr 2023, 08:53 PM

Image

গত ৩০ মার্চ নিউ ইয়র্কের ম্যানহ্যাটনের গ্র্যান্ড জুরি আদালত ট্রাম্পকে অভিযুক্ত করে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্টের আদালতে হাজির হওয়ার কথা। এদিন ট্রাম্প টাওয়ারের সামনে একটি প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি।

Image

আদালতে অভিযুক্ত হওয়ার পর শুনানির জন্য মঙ্গলবার ট্রাম্পের ম্যানহ্যাটনের ফৌজদারি আদালতে হাজির হওয়ার কথা। এ উপলক্ষে আদালত ‍প্রাঙ্গণের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Image

অভিযুক্ত ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার আদালতে হাজিরা দিতে আসবেন। তার আগেরদিন গভীর রাত থেকেই ম্যানহ্যাটনে ফৌজদারি আদালতের সামনে সাংবাদিকদের ভিড়।

Image

অভিযুক্ত ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার আদালতে হাজিরা দিতে আসবেন।তার আগেই ম্যানহ্যাটনে ফৌজদারি আদালতের সামনে যুক্তরাষ্ট্রের সাবেক এ প্রেসিডেন্টের পক্ষের ও বিপক্ষের লোকজন জড়ো হন।

Image

ম্যানহ্যাটনে ফৌজদারি আদালতের সামনে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষের ও বিপক্ষের লোকজন জড়ো হয়েছেন।

Image

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সবগুলো সংবাদমাধ্যমের প্রথম পাতার দখল নেন ডনাল্ড ট্রাম্প। ছবি: নিউ ইয়র্ক পোস্ট

Image

অভিযুক্ত ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার আদালতে হাজিরা দিতে আসবেন।তার আগের দিন গভীর রাত থেকেই ম্যানহ্যাটনের ফৌজদারি আদালত প্রাঙ্গনের নিরাপত্তা জোরদার করা হয়।