২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

চীনের গুপ্তচর সন্দেহে জার্মানিতে আটক ৩

বাণিজ্য, শিল্প এবং বিজ্ঞানের ক্ষেত্রে চীনের গুপ্তচরবৃত্তি উল্লেখযোগ্য হুমকিতে পরিণত হয়েছে বলে জানান জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার।

রয়টার্স

Published : 22 Apr 2024, 07:18 PM

Updated : 22 Apr 2024, 07:18 PM

চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন সন্দেহে জার্মানির তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সামরিক খাতে ব্যবহৃত প্রযুক্তিগত তথ্য পাচার করছিলেন। খুব সম্ভবত ওই তথ্য চীনা নৌবাহিনীর শক্তি বৃদ্ধিতে সহায়ক হবে।

জার্মান কর্মকর্তারা সোমবার ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তারের খবর দেন।

মাত্র এক সপ্তাহ আগে চীন সফর করে এসেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। যেখানে তিনি বেইজিং কে ইউক্রেইন যুদ্ধকালীন সময়ে রাশিয়ার অর্থনীতিকে সহায়তা করা বন্ধ করতে বলেছেন। সেই সঙ্গে তিনি বুদ্ধিবৃত্তিক সম্পদ চুরি নিয়ে উদ্বেগ এবং বাজারে ন্যায্য প্রবেশাধিকারের দাবি জানিয়েছেন।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেন, বাণিজ্য, শিল্প এবং বিজ্ঞানের ক্ষেত্রে চীনের গুপ্তচরবৃত্তি উল্লেখযোগ্য হুমকিতে পরিণত হয়েছে। যার উপর নজর রাখছে জার্মান সরকার।

“আমরা এইসব ঝুঁকি এবং হুমকিগুলি খুবই কাছ থেকে দেখি এবং তাদের সম্পর্কে স্পষ্টভাবে সতর্ক করেছি এবং সচেতনতা বৃদ্ধি করেছি যাতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা সর্বত্র বৃদ্ধি পায়।”

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বা বার্লিনে চীনা দূতাবাস থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।