২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে গিরিখাতে ভ্যান পড়ে নিহত ২৪

নিহতদের মধ্যে ১২ জন নারী এবং ৮টি শিশু রয়েছে।

রয়টার্স

Published : 08 Jun 2023, 05:47 PM

Updated : 08 Jun 2023, 05:47 PM

আফগানিস্তানের উত্তরাঞ্চলে বুধবার যাত্রীবাহী একটি ভ্যান গিরিখাতে পড়ে ১২ নারী ও আট শিশুসহ অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

সার ই পোল প্রদেশ পুলিশের মুখপাত্র দীন মোহাম্মদ নাজারি বলেন, ‘‘চালকের অবহেলায় ভ্যানটি রাস্তা থেকে ছিটকে গিরিখাতে গিয়ে পড়ে। সেখানে ২৪ জন মারা গেছেন।”

দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।