২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারে রেল দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০০

বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে ট্রেনটির ৬টি বগি লাইন ছেড়ে বেরিয়ে উল্টে যায়।

বিহারে রেল দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০০

ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 11:27 AM

Updated : 12 Oct 2023, 11:27 AM

ভারতের বিহারে ট্রেন দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরো প্রায় ১০০ জন।

এনডিটিভি জানিয়েছে, দিল্লির আনন্দ বিহার টার্মিনাস থেকে আসামের কামাখ্যায় যাওয়ার সময় বুধবার রাতে সাড়ে ৯টার দিকে দুর্ঘটনায় পড়ে নর্থ ইস্ট এক্সপ্রেস।

Image

ছবি: এনডিটিভি

বিহারের বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে ট্রেনটির ৬টি বগি লাইন ছেড়ে বেরিয়ে উল্টে যায়।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে জানিয়েছেন, দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে পাঠানো হয় পাটনার এইমস হাসপাতালে।

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দপ্তর জানিয়েছে, তারা রঘুনাথপুরের ঘটনায় নজর রেখেছে এবং বক্সারের জেলা কর্তৃপক্ষ এবং অন্যান্য সংস্থার সাথে যোগাযোগ করেছে।

Image

ছবি: ইনডিয়া ডট কম

দুর্ঘটনায় বৈদ্যুতিক খুঁটি, সিগন্যাল পোস্ট এবং আপ-ডাউন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় নয়া দিল্লি-হাওড়া প্রধান লাইনে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন দানাপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জয়ন্তকুমার চৌধুরী।