২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে একদিনে ১,৮৪৮ জনের কোভিড শনাক্ত

চীনে শনিবার একদিনেই এত মানুষের কোভিড শনাক্ত হওয়ার কথা জানিয়েছে জাতীয় স্বাস্থ্য কমিশন।

চীনে একদিনে ১,৮৪৮ জনের কোভিড শনাক্ত

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 05 Sep 2022, 12:39 AM

Updated : 05 Sep 2022, 12:39 AM

চীনে শনিবার একদিনেই এক হাজার ৮৪৮ জনের কোভিড শনাক্ত হয়েছে। তাদের ৩৮৪ জনের কোভিডের উপসর্গ আছে। আর ১,৪৬৪ জনের দেহে কোভিডের কোনও উপসর্গ নেই।

রোববার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এ তথ্য জানিয়েছে।

শনিবারের আগের দিন চীনে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল এক হাজার ৯৮৮। এর মধ্যে ৫০২ জনের কোভিডের উপসর্গ ছিল। আর এক হাজার ৪৮৬ জনের কোনও উপসর্গ ছিল না।

চীনের দক্ষিণাঞ্চলের শেনঝেন নগরীতে শনিবার বেশিরভাগ অধিবাসীকেই লকডাউনে রাখা হয়। চলছে গণহারে কোভিড পরীক্ষা।

প্রাদেশিক সরকারের তথ্যমতে, শেনঝেনে এদিন স্থানীয়ভাবে নতুন কোভিড শনাক্ত হয়েছে ৮৯ জনের। আগের দিন এ সংখ্যা ছিল ৮৭।

ওদিকে, সিচুয়ান প্রদেশের চেংডু নগরীতে গত বৃহস্পতিবারই জারি হয়েছে লকডাউন। শুরু হয়েছে চারদিনব্যাপী কোভিড পরীক্ষা।

প্রাদেশিক সরকারের তথ্যমতে, শনিবার চেংডুতে উপসর্গহীন ৫২ জন এবং উপসর্গ থাকা ৭২ জনের নতুন কোভিড শনাক্ত হয়েছে।

তবে চীনে কোভিডে নতুন করে কারও মৃত্যু হয়নি। ফলে দেশটিতে কোভিডে মৃত্যু ৫,২২৬ তেই আছে। আর শনিবার পর্যন্ত চীনে কোভিড শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪,৭০৮ জনে।