লন্ডন, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হেলিকপ্টার চালানোর সময় বাগদত্তা কেট মিডলটনের কথা মাথায় না রাখতে প্রিন্স উইলিয়ামকে পরমার্শ দিয়েছিলেন তার ধর্মপিতা কনস্ট্যানটিন।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক গ্রীক সম্রাট কনস্টানটিন বলেন, "এক চিঠিতে আমি তাকে এ বিষয়ে সতর্ক করেছিলাম। কারণ আমি নিজেও এ অভিজ্ঞতা পার করে এসেছি।"
কনস্টানটিনের ভাষায়, প্রেমে হাবুডুবু খাওয়ার দিনগুলোতে হেলিকপ্টার চালানো খুবই বিপজ্জনক। কারণ আকাশে যন্ত্রটি নিয়ন্ত্রণে রাখতে পুরো মনোযোগ দিতে হয়।
"তাই আমি বলেছিলাম, 'হেলিকপ্টারে থাকা অবস্থায় সতর্ক হও এবং ক্যাথারিনের কথা মাথায় রেখো না।"
উইলিয়াম উদ্ধারকাজে নিয়োজিত ব্রিটিশ বাহিনীর বৈমানিক। দীর্ঘ দিনের প্রেমিকা কেট মিডলটনকে শুক্রবার স্থায়ী জিবনসঙ্গী করছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/২০০৫ ঘ.
bdnews24