১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওডেসায় খুলেছে সৈকত, ফিরছে প্রাণচাঞ্চল্য

যদিও সৈকতের কাছে সমুদ্রের পানিতে এখনো অসংখ্য সি মাইন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

ওডেসায় খুলেছে সৈকত, ফিরছে প্রাণচাঞ্চল্য

যুদ্ধের মধ্যেই ইউক্রেইনের ওডেসায় কয়েকটি সৈকত জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বৃহস্পতিবার এমনই একটি সৈকতে দর্শনার্থীদের ভিড়। যদিও ওডেসা ও মাইকোলাইভ এর সমুদ্রে রাশিয়া এবং ইউক্রেইন উভয় পক্ষের অসংখ্য সি মাইন ছড়িয়ে পড়ে আছে। ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 12 Aug 2023, 11:21 PM

Updated : 12 Aug 2023, 11:21 PM

ইউক্রেইনের কৃষ্ণ সাগর তীরবর্তী নগরী ওডেসার বেশ কয়েকটি সৈকত দর্শনার্থী ও সাঁতারুদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে।

গত বছর ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথম কর্তৃপক্ষ ওডেসার সৈকতগুলো খুলে দিতে শুরু করেছে। তবে যখন আকাশ হামলার সতর্কতা জারি থাকবে ওই সময়ে সৈকতে গোসল করা নিষিদ্ধ থাকবে বলেও শনিবার জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।

ইউক্রেইনের সবচেয়ে বড় বন্দর এবং নৌঘাঁটি এই ওডেসায় অবস্থিত। যুদ্ধ শুরুর পরপরই রাশিয়া সেখানে ক্রামাগত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে গেছে। সমুদ্রের পানিতে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা হয় শত শত সি মাইন।

স্থানীয়দের নিরাপত্তা এবং কয়েকটি সৈকতে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটার পর ওডেসা উপকূল জনসাধারণের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

এখন নগরীর বেসামরিক কর্তৃপক্ষ এবং সামরিক প্রশাসন মিলে যৌথভাবে পুনরায় সৈকত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে টেলিগ্রামে এক পোস্টে জানান ওডেসা গভর্নর ওলেহ কিপার।

Image

যুদ্ধের মধ্যেই ইউক্রেইনের ওডেসায় কয়েকটি সৈকত জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বৃহস্পতিবার এমনই একটি সৈকতে দর্শনার্থীদের ভিড়। যদিও ওডেসা ও মাইকোলাইভ এর সমুদ্রে রাশিয়া এবং ইউক্রেইন উভয় পক্ষের অসংখ্য সি মাইন ছড়িয়ে পড়ে আছে। ছবি: রয়টার্স

তিনি জানান, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সৈকত খোলা থাকবে।

ওডেসার যুদ্ধবিধ্বস্ত সাধারণ মানুষ সৈকত খূলে দেওয়া এবং সেখানে সাঁতার কাটা ও সূর্যস্নানের সুযোগ করে দেওয়ায় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

ওডেসার স্থানীয় বাসিন্দা সভিৎলানা বলেন, “আমি সৈকতে যাওয়ার এবং নোনা বাতাসে ফুসফুস ভরে নেওয়ার স্বপ্ন দেখছি। আমি এসবের অভাব খুব বোধ করছি। তবে নিরাপত্তা সবার আগে।”

সাঁতারুরা যাতে সমুদ্রে ছড়িয়ে থাকা সি মাইনের সংস্পর্শে না আসতে পারে তাই কর্তৃপক্ষ বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছেন।