২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কিমকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিঠি

উত্তর কোরিয়ার নেতাকে পাঠানো এ চিঠিতে দ্বীপক্ষীয় যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট।

কিমকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চিঠি

ছবি: রয়টার্স

রয়টার্স

Published : 16 Oct 2022, 08:59 PM

Updated : 16 Oct 2022, 08:59 PM

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে চিঠি পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এতে দিপক্ষীয় যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক কংগ্রেসের আগে উত্তর কোরিয়ার নেতাকে এই চিঠি পাঠান শি।

দু’দেশে মধ্যে যোগাযোগ, ঐক্য ও সহযোগিতা বাড়ানো আগের চেয়ে এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।

কিম জং-উন চীনা কমিউনিস্ট পার্টির ঐতিহাসিক কংগ্রেসকে স্বাগত জানিয়ে যে অভিনন্দনপত্র পাঠিয়েছিলেন মূলত তার জবাবেই চীনের প্রেসিডেন্ট এই চিঠি পাঠান।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, চিঠিতে চীনের প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।

একইসঙ্গে দুই দেশ এবং জনগণকে আরও বেশি সুখী-সমৃদ্ধ করাসহ এ অঞ্চল ও বাকি বিশ্বে শান্তি-স্থিতিশীলতা রক্ষায় বড় অবদান রাখায় নিজের ইচ্ছার কথা জানিয়েছেন শি।

উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে রেকর্ড সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পদক্ষেপ এবং ২০১৭ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা আবার চালানোর প্রস্তুতি নেওয়ার গুঞ্জন শোনা যাওয়ার মধ্যেই কিমকে লেখা চিঠিতে শি জিনপিংয়ের এই সমর্থন সামনে এল।