যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তের আকওয়েসেন জলাভূমিতে ৬ মৃতদেহ
কানাডার কোস্টগার্ড আকাশপথে তল্লাশি চালানোকালে আকওয়েসেনের সি স্নাইনে প্রথম মৃতদেহটি পাওয়া যায়।
যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তের কাছে আকওয়েসেন জলাভূমিতে ছয়টি মৃতদেহ পাওয়া গেছে।
বৃহস্পতিবার মৃতদেহগুলো পাওয়ার পর ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষগুলো জানিয়েছে, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এক ফেইসবুক পোস্টে আকওয়েসেন মোহাক পুলিশ পরিষেবা জানিয়েছে, কানাডার কোস্টগার্ড আকাশপথে তল্লাশি চালানোকালে স্থানীয় সময় বিকাল ৫টার দিকে আকওয়েসেনের সি স্নাইনে প্রথম মৃতদেহটি পাওয়া যায়।
তাদের এ বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুর সম্ভাব্য কারণ নির্ণয়ের জন্য কর্তৃপক্ষ ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের ফলাফলের জন্য অপেক্ষা করছে।
মৃতদের পরিচয় ও কানাডায় তাদের অবস্থান কোথায় ছিল তা বের করার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।
