২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সের সর্বোচ্চ পর্বত মঁ ব্লঁ সংকুচিত হচ্ছে

ফ্রান্সের সবচেয়ে লম্বা এই পর্বতের উচ্চতা গত দুই বছরে ২ দশমিক ২২ মিটার কমে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 01:17 AM

Updated : 06 Oct 2023, 01:17 AM

ফ্রান্সের সর্বোচ্চ পর্বত মঁ ব্লঁ গত দুই বছরে সংকুচিত হয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।

বিবিসি জানায়, এই পর্বতশৃঙ্গর উচ্চতা মাপা হয়েছে ৪, ৮০৫ দশমিক ৫৯ মিটার (১৫,৭৬৬ ফুট ৪ ইঞ্চি)। ২০২১ সালের তুলনায় যা ২ দশমিক ২২ মিটার কম উঁচু।

ফ্রান্সের প্রধান জ্যামিতিবেত্তা জ্যঁ বলেছেন, এবারের গ্রীষ্মে কম বৃষ্টির কারণে পর্বত সংকুচিত হয়ে থাকতে পারে।

আল্পস পর্বতমালায় জলবায়ূ পরিবর্তনের প্রভাব খতিয়ে দেখার চেষ্টায় দক্ষিণ-পূর্ব ফ্রান্সের এই পর্বতের উচ্চতা দুই বছর পরপরই মাপা হয়।

২০০১ সাল থেকে এই মাপজোখ শুরু হয়েছে। তখন থেকেই মঁ ব্লঁ সম্পর্কে গবেষকদলের অনেক কিছুই জানা হয়ে গেছে বলে জানিয়েছেন জ্যামিতিবেত্তা জ্যঁ।

তিনি বলেন, পর্বতশৃঙ্গের উচ্চতা এবং অবস্থানে অনবরতই পরিবর্তন ঘটছে। পাঁচ মিটার পর্যন্ত পরিবর্তন দেখা যাচ্ছে। গত দুই বছরে মঁ ব্লঁর উচ্চতা আরও অনেক বেড়ে যেতে পারত।

কিন্তু তা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, ২০২১ সালের পর গড়ে এই পর্বতশৃঙ্গ বছরে প্রায় ১৩ সেন্টিমিটার সংকুচিত হচ্ছে।

মঁ ব্লঁ এর পাথুরে শৃঙ্গ সমুদ্রস্তরের ৪ হাজার ৭৯২ মিটার ওপরে অবস্থিত। কিন্তু এই শৃঙ্গের উচ্চতায় হেরফের হচ্ছে সেখানকার তুষার এবং বরফের তারতম্যর কারণে।

পর্বতের চূড়ায় বরফের পরিমাণ নির্ভর করে বাতাস এবং আবহাওয়ার ওপরে। গবেষকরা বলছেন, এবছর কম তুষারপাত কিংবা কম বৃষ্টিপাত হওয়ার কারণে পর্বতশৃঙ্গ সংকুচিত হয়ে থাকতে পারে।