২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপোরিজিয়ায় একটি গ্রাম পুনর্দখল করেছে ইউক্রেইন বাহিনী

এমাসের শুরুতে ইউক্রেইন বাহিনী পাল্টা হামলা শুরু করার পর ওই অঞ্চলে এটি ইউক্রেইন বাহিনীর দ্বিতীয় অর্জন।

জাপোরিজিয়ায় একটি গ্রাম পুনর্দখল করেছে ইউক্রেইন বাহিনী

ছবি: ইউটিউব ভিডিও।

রয়টার্স

Published : 18 Jun 2023, 09:12 PM

Updated : 18 Jun 2023, 09:12 PM

দক্ষিণ জাপোরিজিয়া অঞ্চলে একটি গ্রাম পুনর্দখল করেছে ইউক্রেইন বাহিনী। রাশিয়া-নিযুক্ত এক কর্মকর্তা রোববার একথা স্বীকার করেছেন।

এমাসের শুরুতে ইউক্রেইন বাহিনী পাল্টা হামলা শুরু করার পর ওই অঞ্চলে এটি ইউক্রেইন বাহিনীর দ্বিতীয় অর্জন।

ভ্লাদিমির রোগোভ নামের ওই কর্মকর্তা বলেছেন, ইউক্রেইন বাহিনী পিটিকাটকি গ্রামের বসতি দখল করেছে এবং রাশিয়ার গোলার মুখে সেখানে পরিখায় অবস্থান নিচ্ছে।

শত্রুপক্ষের ঢেউয়ের মতো হামলায় ফল হচ্ছে,যদিও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন রোগোভ।

ওই এলাকায় তুমুল লড়াই চলছে। তবে ইউক্রেইন থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্সও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

রাশিয়া বলেছে, তারা কিইভ বাহিনীর প্রচুর ক্ষয়ক্ষতি সাধন করেছে এবং গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট পুতিনও বলেছিলেন, পাল্টা হামলায় ইউক্রেইনের জয়লাভের কোনও সম্ভাবনা নেই।

তবে ইউক্রেইন গত সপ্তাহে প্রায় ১০০ কিলোমিটারের মতো ভূখণ্ড পুনরুদ্ধার করা এবং পূর্বদিকে দোনেৎস্ক অঞ্চলে বেশকয়েকটি গ্রাম পুনর্দখল করার কথা জানিয়েছিল।