২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছবিতে আন্তর্জাতিক শ্রমিক দিবস

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। যা মে দিবস নামেও পরিচিত। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ন্যায্য মজুরি ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামলে পুলিশ তাদের উপর গুলি চালায়। এতে অনেক শ্রমিক হতাহত হন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2023, 11:36 PM

Updated : 01 May 2023, 11:36 PM

Image

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের দিন সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ফ্রান্সের প্যারিস নগরী, জ্বলেছে আগুন।

Image

আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষ্যে বিশাল এক হাড়িতে চলছে রান্না।

Image

চিলের সান্তিয়াগোতে মে দিবসের র‌্যালি চলাকালে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘাত বেধে যায়। বিক্ষোভকারীদের দেওয়া আগুনে জ্বলছে পুলিশের একটি গাড়ি।

Image

ব্রাজিলের সাও পাওলোতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের আয়োজন করা মিছিলে বহু মানুষ অংশ নেন।

Image

ব্রাজিলের সাও পাওলোতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের আয়োজন করা ‍অনুষ্ঠানে যোগ দেন দেশটির প্রেসিডেন্ট ‍লুলা দ্য সিলভা।

Image

মে দিবসে তুরস্কের ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারে বিক্ষোভ ও মিছিল আয়োজনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার।

Image

আন্তর্জাতিক শ্রমিক দিবসে ইকুয়েডরে মিছিল।

Image

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। সারা বিশ্বে এ দিনটিতে ছুটি থাকলেও সবার ভাগ্যে সে ছুটি মেলে না। পাকিস্তানের পেশওয়ারে মে দিবসেও ইটভাটার এক শ্রমিক কাজ করে যাচ্ছেন।

Image

ডেনমার্কের কোপেনহাগেনে নানা অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়।