সুদানে বাজারে বিমান হামলায় নিহত ৪০
হতাহতদের অনেকেই দিনমজুর।
সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণাঞ্চলে একটি বাজারে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। রোববার স্থানীয় একটি স্বেচ্ছাসেবী দল একথা জানিয়েছে। চলতি বছর এপ্রিলে সুদানে গৃহযুদ্ধ শুরুর পর এটাই কোনও হামলায় এত বেশি মানুষ মারা যাওয়ার সবচেয়ে বড় ঘটনা।
রোববার সকালে কয়েকদফা হামলা চালানো হয়েছে ড্রোন দিয়ে। খারতুমের দক্ষিণের এ অংশটির নিয়ন্ত্রণে আছে আধাসামরিক বাহিনী আরএসএফ-এর দখলে। তাদের প্রকাশিত ছবিতে দেখা যায়, অনেক নারী-পুরুষ আহত অবস্থায় পড়ে আছে। মরদেহ পড়ে রয়েছে।
হতাহতদের অনেকেই দিনমজুর। কারও কারও চাকরি নেই। নিয়মিত লড়াই চলার মধ্যে শহর ছেড়ে চলে যাওয়ার সামর্থ্য নেই তাদের। গত ১৫ এপ্রিল থেকে সুদানে আধাসামরিক বাহিনী আরএসএফ এবং সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এতে ৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হয়।
রোববারের হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করেছে আরএসএফ। তবে এ অভিযোগ অস্বীকার করে আরএসএফ-কেই দায়ী করেছে সেনাবাহিনী। সংবাদসূত্র: রয়টার্স।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
