২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাঞ্জানিয়ার ভিক্টোরিয়া হ্রদে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

বিমানটির ৪৩ যাত্রীর মধ্যে ২৬ জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা।

তাঞ্জানিয়ার ভিক্টোরিয়া হ্রদে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

ছবি: ইউটিউব ভিডিও

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2022, 04:03 PM

Updated : 06 Nov 2022, 04:58 PM

তাঞ্জানিয়ায় যাত্রীবাহী একটি বিমান বাকুবা শহরের বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ভিক্টোরিয়া হ্রদে পড়েছে।

স্থানীয় এক কর্মকর্তা জানান, বিমানটির ৪৩ জন যাত্রীর মধ্যে ২৬ জনকে এ পর্যন্ত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধারকর্মী এবং স্থানীয় জেলেরা দুর্ঘটনাস্থলে জীবিতদের সন্ধান করছে।

ছবিতে বিমানটি প্রায় পুরোটাই হ্রদের পানিতে ডুবে থাকতে দেখা গেছে। কেবল বিমানটির লেজের অংশ পানির ওপরে ভেসে আছে। চারপাশ ঘিরে রয়েছে উদ্ধারকর্মীরা এবং জেলেনৌকা।

বাকুবা বিমানবন্দরের একটি দিকের রানওয়ে চলে গেছে আফ্রিকার সর্ববৃহৎ হ্রদ ভিক্টোরিয়ার তীরের পাশ দিয়ে।

তাঞ্জানিয়ার বেসরকারি প্রিসিশন এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি সবচেয়ে বড় শহর দার এস সালাম থেকে মোয়াঞ্জা শহর হয়ে বাকুবায় যাচ্ছিল। সে সময় বিমানটি ঝড় এবং প্রবল বৃষ্টির মধ্যে পড়ে।