২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় সামরিক শক্তি ৩০ শতাংশ কমেছে: ন্যাটো

গত মাসে লিবিয়ায় সামরিক অভিযানের শুরু থেকে এ পর্যন্ত পশ্চিমা বিমান হামলায় মুয়াম্মার গাদ্দাফির সামরিক শক্তির প্রায় এক তৃতীয়াংশ ধ্বংস হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন ন্যাটো কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2011, 09:01 AM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ব্রাসেলস, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- গত মাসে লিবিয়ায় সামরিক অভিযানের শুরু থেকে এ পর্যন্ত পশ্চিমা বিমান হামলায় মুয়াম্মার গাদ্দাফির সামরিক শক্তির প্রায় এক তৃতীয়াংশ ধ্বংস হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন ন্যাটো কর্মকর্তারা। ন্যাটোর ঊর্ধ্বতন কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মার্ক ভ্যান উম ব্রাসেলস এ এক নিউজ ব্রিফিংয়ে বলেন, হিসাবমতে আমরা গাদ্দাফির সামরিক শক্তি ৩০ শতাংশ কমিয়েছি। লিবিয়ায় এখন ন্যাটো বাহিনীর হামলার এক নাম্বার লক্ষ্যস্থল হচ্ছে পশ্চিমাঞ্চলীয় মিসরাতা শহরের চারপাশের এলাকা। যেখানে এখনো সক্রিয় গাদ্দাফি বাহিনী। আর বিপর্যস্ত বিদ্রোহীরা। ন্যাটো ৩১ মার্চ যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের যৌথবাহিনীর হাত থেকে লিবিয়ার অভিযানের নেতৃত্ব নেয়। এরপর থেকেই বেসামরিক নাগরিকদের রক্ষায় গাদ্দাফি বাহিনীর ওপর ন্যাটো বিমান হামলা চলছে। সর্বশেষ একদিন আগেও ন্যাটো মিসরাতায় গাদ্দাফি বাহিনীর ট্যাংক এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর হামলা করেছে। তবে ইতোমধ্যেই অভিযানে ধীরগতি এবং অকার্যকারিতার জন্য লিবিয়ার বিদ্রোহীদের সমালোচনার শিকার হয়েছে ন্যাটো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১২৮ ঘ.