২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'মিসরাতা এখন নরক'

প্রায় এক মাস ধরে গাদ্দাফির অনুগত বাহিনী ও বিদ্রোহীদের চলমান লড়াইয়ে মিসরাতা শহরটি এখন নরকে পরিণত হয়েছে-বললেন সেখান থেকে উদ্ধার হওয়া আব্দুল্লাহ লাচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2011, 04:38 PM

Updated : 24 Aug 2022, 02:49 PM

তিউনিসিয়া/ ব্রেগা, লিবিয়া, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রায় এক মাস ধরে গাদ্দাফির অনুগত বাহিনী ও বিদ্রোহীদের চলমান লড়াইয়ে মিসরাতা শহরটি এখন নরকে পরিণত হয়েছে-বললেন সেখান থেকে উদ্ধার হওয়া আব্দুল্লাহ লাচিব। একটি ফরাসি এইড গ্র"পের সহায়তায় তিউনিসিয়ার স্যাক্স বন্দরে পৌঁছানো লাচিব বলেন, "আমি বাঁচতে বা মরতে পারি। কিন্তু মিসরাতা নরকে আটকে থাকা আমার পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে আমার দুশ্চিন্তা।" পায়ে গুলিবিদ্ধ এবং মেরুদণ্ড ও পাকস্থলীতে গুরুতর আঘাত পাওয়া লাচিব বলেন, "বেসামরিক মানুষের ওপর তারা ট্যাংক থেকে গোলা ছুড়ছে। সে (গাদ্দাফি) সবাইকে মারতে প্রস্তুত। আমি আমার পরিবার নিয়ে চিন্তা করছি।" স্যাক্স বন্দরে পৌঁছানো মিসরাতার আরেক অধিবাসী ওমর বৌবকর শহরটির বর্ণনা দিয়ে বলেন, "সেনারা রাস্তায়, হাসপাতালে আহতদের উপচে পড়া ভিড়।" "গাদ্দাফির হত্যাযজ্ঞ দেখতে হলে আপনাকে মিসরাতায় যেতে হবে।" লিবিয়ার চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের দাবিতে মধ্য ফেব্র"য়ারিতে শুরু হওয়া বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার প্রতিবাদে বিভিন্ন দেশে লিবিয়ার কূটনীতিকরা পদত্যাগ করেন। সেসময় মিসরাতাসহ পূর্বাঞ্চলীয় শহরগুলোতেও বিদ্রোহ করে সেনাবাহিনী। তখন থেকে শহরটির নিয়ন্ত্রণ নিতে হামলা চালিয়ে আসছে গাদ্দাফির অনুগত বাহিনী। লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা প্রতিষ্ঠা এবং গাদ্দাফির অনুগত বাহিনীর হাত থেকে বেসামরিক মানুষকে রক্ষায় প্রয়োজনীয় পসব পদক্ষেপ গ্রহণের জাতিসংঘ সিদ্ধান্ত বাস্তবায়নে ১৯ মার্চ লিবিয়ায় পশ্চিমা যৌথবাহিনী হামলা শুরু করে। যৌথবাহিনীর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পরেও মিসরাতায় গাদ্দাফির অনুগত বাহিনীর হামলা কমেনি। অধিবাসীরা জানায়, বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নেওয়া আততায়ীদের গুলি, ট্যাংকের গোলা ও মর্টার হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে। তবে লিবীয় কর্তৃপক্ষ সেখানে সাংবাদিকদের ঢুকতে না দেওয়ায় ঘটনার সত্যতা যাচাই করা যাচ্ছে না। সোমবারও শহরটিতে গোলা হামলা চালানো হয়েছে বলে বিদ্রোহীদের এক মুখপাত্র জানিয়েছেন। গেমাল নামের ওই মুখপাত্র টেলিফোনে রয়টার্সকে বলেন, "ভোরে গোলা হামলা শুরু হয়ে এখনো চলছে। এটা স্পষ্ট সন্ত্রাসবাদ। আবাসিক এলাকাগুলোতে গোলা হামলা চালানো হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২৩৩ ঘ.