২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাসের আস্তাকুঁড়ে যাবে পশ্চিমারা, হুঙ্কার গাদ্দাফির

লিবিয়ায় যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ কয়েকটি দেশের সামরিক অভিযানের মধ্যেই দেশটির শাসক মুয়াম্মার গাদ্দাফি বলেছেন, হামলাকারী পশ্চিমা শক্তিগুলো ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 04:45 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ত্রিপোলি, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ কয়েকটি দেশের সামরিক অভিযানের মধ্যেই দেশটির শাসক মুয়াম্মার গাদ্দাফি বলেছেন, হামলাকারী পশ্চিমা শক্তিগুলো ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। বুধবার ভোরে ত্রিপোলিতে নিজের দুর্গে সমর্থকদের উদ্দেশে গাদ্দাফি বলেন, "আমরা কোনোভাবেই নতি স্বীকার করবো না। বরং হামলাকারীদের হারাবো, যে কোনো মূল্যে। "যুদ্ধের জন্য আমরা তৈরি, তা স্বল্প সময়ের জন্য হোক কিংবা দীর্ঘ সময়ের জন্য। তবে শেষ পর্যন্ত জয় হবে আমাদেরই।" "এক দল ফ্যাসিবাদি আজ আমাদের ওপর হামলা চালাচ্ছে। তারে স্থান হবে ইতিহাসের আস্তাকুঁড়ে", বলেন গাদ্দাফি। পশ্চিমা বিমান হামলা থেকে রক্ষায় সমর্থকরা গাদ্দাফির দুর্গের চারপাশে মানবপ্রাচীর তৈরি করেছে। সে সব সমর্থকদের উদ্দেশে দেওয়া গাদ্দাফির এ ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশনে স