১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তুরস্কে অর্ধেকের বেশি ভোট গণনা শেষে এগিয়ে এরদোয়ান

দুই কোটি ৬০ লাখের বেশি ভোট গণনা শেষ হয়েছে।

তুরস্কে অর্ধেকের বেশি ভোট গণনা শেষে এগিয়ে এরদোয়ান

তুরস্কে চলছে ভোট গণনার কাজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2023, 10:17 PM

Updated : 28 May 2023, 11:03 PM

তুরস্কে রানঅফ ভোট শেষ, চলছে গণনা। ৫৪ দশমিক ৬ শতাংশ ভোট গণনা শেষে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান এগিয়ে আছেন বলে জানিয়েছে দেশটির সুপ্রিম কাউন্সিল।

সুপ্রিম কাউন্সিলের প্রধান আহমেত ইয়েনার বলেন, এরদোয়ান ৫৪ দশমিক ৪৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। প্রতিদ্বন্দ্বী কেমাল কিরিচতারোলু ৪৫ দশমিক ৫৩ শতাংশ ভোট পেয়ে তাকে অনুসরণ করছেন।

Image

তুরস্কে চলছে ভোট গণনার কাজ।

দুই কোটি ৬০ লাখের বেশি ভোট গণনা শেষ হয়েছে বলেও জানান তিনি।

রানঅফ ভোটের পর ফলাফল নিয়ে এটাই দেশটির আনুষ্ঠানিক কর্তৃপক্ষের প্রথম ঘোষণা বলে জানায় বিবিসি।

পুরানো খবর:

তুরস্কে রানঅফ ভোট শেষ, ভালো অবস্থানে এরদোয়ান