তাইওয়ানে গলফ সরঞ্জামের কারখানায় আগুনে ১ জনের মৃত্যু
এ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ জন আহত হয়েছেন।
তাইওয়ানের দক্ষিণাঞ্চলে গলফ খেলার সরঞ্জাম তৈরির একটি কারখানায় আগুন ও বিস্ফোরণে অন্তত ১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবারের এ ঘটনায় ১০ জন নিখোঁজ রয়েছেন বলে দেশটির সরকার জানিয়েছে।
তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, পিংটং কাউন্টির এক শিল্প এলাকার একটি কারখানায় আগুন লেগেছিল, যাতে মৃত্যু হয়েছে দমকলের একজন কর্মীর। যারা নিখোঁজ রয়েছেন, তাদের মধ্যেও দমকলের তিনজন কর্মী আছেন।
এ অগ্নিকাণ্ডে প্রায় ১০০ জন আহত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংবাদ সূত্র: রয়টার্স
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
