চীনের বস্ত্র কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৮
শিল্প পার্কের ভেতরে অবস্থিত একটি দোতলা ভবনে আগুন লাগে এবং তা প্রায় এক ঘণ্টার মধ্যে নিভিয়ে ফেলা হয়। ভবনটিতে ডেনিম কাপড় ধোয়াসহ উৎপাদনের কাজ চলত।
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় রোববারের অগ্নিকাণ্ডে আটজন নিহত ও একজন আহত হয়েছেন।
সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, রোববার বিকেল ৩টা ১২ মিনিটে (০৭১২ জিএমটি) একটি শিল্প পার্কের ভেতরে অবস্থিত একটি দোতলা ভবনে আগুন লাগে এবং তা প্রায় এক ঘণ্টার মধ্যে নিভিয়ে ফেলা হয়।
ক্ষতিগ্রস্ত ভবনটিতে ডেনিম কাপড় ধোয়াসহ উৎপাদনের কাজ চলত। তবে আগুন অন্য কোনও এলাকায় ছড়িয়ে পড়েনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স এর যাচাই করা একটি সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে ভবনটি থেকে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে পাশে থাকা তুলনামূলক কিছুটা উঁচু ভবনটি এতে ক্ষতিগ্রস্ত হয়নি বলে মনে হয়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হচ্ছে।
