২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব সম্মেলনে অংশ নিচ্ছেন না যুবরাজ সালমান: আলজেরিয়া

চিকিৎসকের ভ্রমণ না করার পরামর্শেই আপাতত আলজেরিয়ায় ১ নভেম্বরে অনুষ্ঠেয় আরব সম্মেলনে যাচ্ছেন না সৌদি যুবরাজ।

আরব সম্মেলনে অংশ নিচ্ছেন না যুবরাজ সালমান: আলজেরিয়া

ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 02:54 PM

Updated : 23 Oct 2022, 02:54 PM

আলজেরিয়ায় আগামী ১ নভেম্বরে অনুষ্ঠেয় আরব সম্মেলনে অংশ নিচ্ছেন না সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

আলজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় শনিবার রাতে এক বিবৃতিতে একথা জানিয়েছে। চিকিৎসকের ভ্রমণ না করার পরামর্শেই আপাতত আলজেরিয়ায় যাচ্ছেন না সালমান।

বিবৃতিতে বলা হয়েছে, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবৌনির সঙ্গে এক ফোনালাপে আরব সম্মেলনে অংশ নিতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রণালয়ও পরে দুই দেশের নেতার ফোনালাপ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। তবে এতে সম্মেলনে যুবরাজ সালমানের অংশ না নেওয়ার বিষয়ে কিছু বলা হয়নি।

নভেম্বরের ১ থেকে ২ তারিখ পর্যন্ত আরব রাষ্ট্রপ্রধানরা আলজিয়ার্সে ৩১তম শীর্ষ সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।