২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরমুজ প্রণালিতে ভারতের পতাকাবাহী জাহাজে হামলার খবর

তবে জাহাজ এবং এর নাবিকরা নিরাপদ রয়েছেন বলে ভারত সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন।

হরমুজ প্রণালিতে ভারতের পতাকাবাহী জাহাজে হামলার খবর
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2026, 08:54 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় অপরিশোধিত তেলবাহী একটি ভারতীয় জাহাজে হামলার ঘটনা ঘটেছে। শনিবার এই হামলার কথা নিশ্চিত করেছে ভারতের সরকারি একটি সূত্র।

আক্রান্ত জাহাজটির নাম ‘সানমার হেরাল্ড’। তবে জাহাজে থাকা ক্রু এবং জাহাজটি বর্তমানে নিরাপদ রয়েছে বলে ওই সূত্র জানিয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে নয়া দিল্লি। এর আগে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, শনিবার হরমুজ প্রণালি পার হওয়ার সময় অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে।

গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান হরমুজ প্রণালি খুলে দিতে সম্মত হয়েছে। তবে ইরানি কর্মকর্তারা শর্ত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রকেও তাদের তেলের ট্যাঙ্কারের ওপর থেকে অবরোধ সম্পূর্ণ তুলে নিতে হবে।

শিপিং ডেটা বা জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, টানা ৫০ দিন বন্ধ থাকার পর শুক্রবার অবরোধ তুলে নেওয়ার পর তিনটি নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজসহ এক ডজনেরও বেশি ট্যাঙ্কার এই প্রণালি অতিক্রম করেছিল। 

কিন্তু শনিবার ইরান আবারও কড়াকড়ি আরোপ করে এবং কিছু জাহাজ লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে।