Published : 13 Nov 2023, 05:32 PM
গত ১১ নভেম্বর স্যাটেলাইটের তোলা একটি ছবিতে গাজা সিটির আল-শিফা হাসপাতাল ঘিরে লড়াইয়ের চিত্র। ছবি: রয়টার্স
একটি ভবনের কাজ দিয়ে গ্যালন হাতে এক ইসরায়েলি সেনাকে হেঁটে যেতে দেখা যাচ্ছে। ইসরায়েলের দাবি তারা আল-শিফা হাসপাতালে জ্বালানি সরবরাহ করছে। প্রমাণ হিসেবে রোববার তারা একটি ভিডিও প্রকাশ করে। যেখান থেকে এই ছবিটি নেওয়া। ছবি: রয়টার্স
জ্বালানি ভর্তি কয়েকটি গ্যালন মাটিতে সারি করে রাখা আছে। ইসরায়েলের দাবি তারা আল-শিফা হাসপাতালে জ্বালানি সরবরাহ করছে। প্রমাণ হিসেবে রোববার তারা একটি ভিডিও প্রকাশ করে। যেখান থেকে এই ছবিটি নেওয়া।
ইরায়েলি ট্যাংকবহর কাছে চলে এসেছে, গত শুক্রবার এমন খবর পাওয়ার পর আল-শিফা হাসপাতালে চিকিৎসাধীন অনেকে প্রাণ বাঁচাতে পালিয়ে যান। ছবি: রয়টার্স
গত শুক্রবার গাজা সিটির আল-শিফা হাসপাতালের বাইরে একটি অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে ইসরায়েলের ছোড়া বোমা আঘাত করলে চরম আতঙ্কিত এক ফিলিস্তিনি সরে যাওয়ার চেষ্টা করছেন। তার পেছনেই পড়ে রয়েছে একটি মৃতদেহ। ছবি: রয়টার্স