০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ আরোহী নিহত

প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার রাস তানুরার টার্মিনাল থেকে অপরিশোধিত তেল লোডিং শুরু হওয়ার দু’দিনের মাথায় এ দুর্ঘটনা ঘটল।

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ আরোহী নিহত
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 09:20 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

সৌদি আরবের তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার দেশের পূর্বাঞ্চলে রাস তানুরা এলাকায় বিধ্বস্ত হয়ে এর ১৪ জন আরোহীর সবাই নিহত হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়ে বলেছে, রোববার স্থানীয় সময় সকাল ৬ টায় ঘটা এই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

রাস তানুরা আরামকোর গুরুত্বপূর্ণ উপসাগরীয় তেল টার্মিনালের জন্য পরিচিত। প্রায় চার মাস বন্ধ থাকার পর গত শুক্রবার এই টার্মিনাল থেকে আবার অপরিশোধিত তেল লোডিং শুরু হয়েছিল। এর দু’দিনের মাথায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলেছে, “দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পূর্ণ তদন্ত শুরু করেছে।” আরামকো কোম্পানি এ বিষয়ে তাৎক্ষণিক কোনও জবাব দেয়নি।”