ইউক্রেইনের বাজারে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হামলার কিছু ভিডিও ছড়িয়েছে।
ইউক্রেইনের দোনেৎস্ক অঞ্চলের কোসতিয়ানতিনিভকা শহরে একটি বাজারে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জনের প্রাণ গেছে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, যারা মারা গেছে, তাদের কোনো অপরাধ ছিল না।
দোনেৎস্কের যে এলাকায় যুদ্ধ চলছে, তার খুব কাছেই কোসতিয়ানতিনিভকা শহরের অবস্থান। সেখানে একটি বাজার, দোকান এবং একটি ওষুধের দোকান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হামলার কিছু ভিডিও ছড়িয়েছে। সংবাদসূত্র: বিবিসি
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
