১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে মিয়ানমারকে: আইসিজে

রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে এ সিদ্ধান্ত দিয়েছে জাতিসংঘের এ আদালত।

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে মিয়ানমারকে: আইসিজে

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 05:37 PM

Updated : 19 Nov 2026, 05:37 PM

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বলেছে, রাখাইনের রোহিঙ্গাদের নিজ নিজ বসতভিটায় নিরাপদে ফিরে যাওয়ার সুযোগ মিয়ানমারকে নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার রোহিঙ্গা গণহত্যা মামলার রায়ে জাতিসংঘের এ আদালত বলেছে, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করতে হবে মিয়ানমারকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আদালতের বিচারকদের রায় পড়া চলছিল।

রায়ের প্রাথমিক অংশে আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া বলেন, “মিয়ানমারের বেআইনি কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ নিজ বসতভিটায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করতে রাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”

বিস্তারিত আসছে