ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল মহাসড়কের ৩০টি গাড়ি
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় পাহাড়ি বনের দাবানল একটি গিরিপথের উন্মুক্ত মহাসড়কে ছড়িয়ে পড়ে ব্যস্ত সড়কটির বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দিয়েছে।
প্রচণ্ড খরায় পুড়তে থাকা ক্যালিফোর্নিয়ার সান বার্নারডিনো এলাকায় শুক্রবার এ ঘটনা ঘটেছে।
এতে মহাসড়কটির চারটি স্থাপনা ক্ষতিগ্রস্থ ও ২০টি চলন্ত গাড়ি আগুনে পুরোপুরি ভস্মিভূত হয়েছে। চালকরা গাড়িগুলো ছেড়ে দ্রুত নিরাপদ জায়গায় চলে যাওয়ায় কেউ হতাহত হননি।
যুক্তরাষ্ট্রের বন বিভাগ জানিয়েছে, সান রার্নারডিনোর ওই পাহাড়গুলোর বনে শুক্রবার বিকেল থেকেই দাবানল শুরু হয়। পরবর্তী কয়েক ঘন্টার মধ্যে দাবানল ৫০০ একর পরিমাণ জায়গা থেকে তিন হাজার ৫০০ একর এলাকাব্যাপী ছড়িয়ে পড়ে।
এই আগুন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সঙ্গে লাগ ভেগাসের সংযোগকারী অন্তঃরাজ্য মহাসড়কের ১৫ নম্বর উন্মুক্ত সড়কের ক্যাজোন পাস অংশটিকে গ্রাস করে। এতে প্রায় ৬০ জন চালক গাড়ি ফেলে পালিয়ে যান।
