ঘাড়ের হাড় ভাঙল ‘সিনিয়র’ বুশের
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ পড়ে গিয়ে ঘাড়ের একটি হাড় ভেঙ্গে যাওয়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিবিসি বলছে, মাইনে নিজের বাড়িতে তিনি এই আঘাত পান।
বুশ সিনিয়রের মুখপাত্র জিম ম্যাকগ্রাথ জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল এবং হাসাপাতালে খুব বেশিদিন তাকে থাকতে হবে না।
পারকিনসন রোগে আক্রান্ত যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর সাবেক এই প্রেসিডেন্ট হাঁটতে পারেন না।
২০১৪ সালে তিনি স্কাই ডাইভের মধ্যদিয়ে নিজের ৯০তম জন্মদিন উদযাপন করেন।
শ্বাসকষ্টের কারণে গেল বছরের শেষদিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মুখপাত্র ম্যাকগ্রাথ বলেন, বুধবার সকালে কেন্নেবাঙ্কপোর্টে পড়ে গিয়ে ঘাড়ে ব্যথা পাওয়ার কারণে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে নেক ব্রেস (ঘাড় বন্ধনী) পড়ে থাকতে হবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের জীবিত চার প্রেসিডেন্টের মধ্যে জর্জ বুশ সিনিয়রই সর্বজ্যেষ্ঠ।
