প্যারিসে শপিং সেন্টারে সশস্ত্র ব্যক্তিদের হামলা
ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরে একটি একটি শপিং সেন্টারে তিনজন সশস্ত্র ব্যক্তি প্রবেশে করার পর সেখান থেকে ১৮ জনকে সরিয়ে নিয়েছে পুলিশ।
সোমবার সকালে ভিলেন্যেভে-লা-গারিন্নের কোয়ার্টজ সেন্টারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
কোয়ার্টজ সেন্টারের একটি ক্যান্টিনে তারা লুকিয়ে আছেন বলে বিবিসিকে জানিয়েছেন পুলিশের একটি সূত্র।
ওই সেন্টারটিতে সশস্ত্র ব্যক্তিরা কাউকে জিম্মি করেছে কিনা বা কেউ আটকা আটকা পড়ে গিয়েছেন কিনা তা শেষ খবর পাওয়া পর্যন্ত পরিষ্কার হওয়া যায়নি।
ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করছে না পুলিশ, এটিকে একটি সশস্ত্র ডাকাতির ঘটনা বলে মনে করছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একটি সূত্র জানিয়েছেন, “ভোর সাড়ে ৬টার দিকে (স্থানীয় সময়) দুই থেকে তিনজন সশস্ত্র অপরাধী প্রিমার্ক স্টোরে প্রবেশ করেছে। এটিকে সশস্ত্র ডাকাতির চেষ্টা বলে প্রাথমিকভাবে মনে করছি আমরা।”
ওই এলাকায় যান চলাচলসহ আশপাশের সব দোকানপাট সব বন্ধ হয়ে গেছে।
পুলিশের আরেকটি সূত্র জানিয়েছে, সকাল ৭টার দিকে কাপড়ের দোকানটির এক নারী কর্মী তার ছেলে বন্ধুকে টেক্স ম্যাসেজ পাঠিয়ে প্রথমবারের মতো ঘটনার বিষয়ে জানাতে সক্ষম হয়।
ক্ষুদে বার্তায় ওই নারী কর্মী জানান, দুজন সশস্ত্র ব্যক্তি তাদের জিম্মি করে রেখেছেন।
লে প্যারিসিয়েন ওয়েবসাইট জানিয়েছে, ঘটনাটিতে তিনজন জড়িত, এদের একজনকে প্রিমার্কের কর্মী হিসেবে সনাক্ত করা হয়েছে।
