২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর বিশ্ববিদ্যালয়ের কাছে দুই বন্দুকধারীর গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Jul 2015, 03:23 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

মঙ্গলবার রাতের এ সহিংস ঘটনায় আরো একজন আহত হয়েছেন বলে বুধবার জানিয়েছে বিশ্ববিদ্যালয় পুলিশ।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ওই দিন রাত ১১টার দিকে রাস্তার এক পাশে আড্ডারত লোকজনকে লক্ষ করে গুলিবর্ষণ করে দুই বন্দুকধারী। দুই বন্দুকধারী হালকা রঙয়ের আলাদ দুটি ভ্যানে করে ঘটনাস্থলে এসেই গুলিবর্ষণ শুরু করে।

ঘটনাস্থলেই এক পুরুষ নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরো এক পুরুষ ও এক নারী মারা যান। আহত অপর নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঁচদিন আগেও একই এলাকায় একটি চলন্ত গাড়ি থেকে গুলিবর্ষণ করা হয়েছিল বলে বাল্টিমোর সানের এক প্রতিবেদনে বলা হয়েছে।