২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি পুলিশকে ছুরিকাঘাত, ফিলিস্তিনিকে গুলি

জেরুজালেমে এক ফিলিস্তিনির ছুরি হামলায় এক ইসরায়েলি পুলিশ আহত হওয়ার পর পুলিশ পাল্টা ওই ব্যক্তিকে গুলি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2015, 10:13 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, উভয়ই গুরুতর আহত হয়েছেন।

ইসরায়েল পুলিশের মুখপাত্র লুবা সামরি বলেন, সীমান্ত পুলিশের ওই সদস্যের ঘাড়ে ছুরিকাঘাত করা হয়েছে।

গত বছর পশ্চিম তীরে ফিলিস্তিনের দুই ব্যক্তি ইসরায়েলের তিন তরুণকে হত্যা করে। এরপর ইসরায়েলিরা ফিলিস্তিনের এক কিশোরকে জীবন্ত পুড়িয়ে মারে। ধারণা করা হয়, আগের ঘটনার প্রতিশোধ নিতেই পরের ঘটনাটি ঘটানো হয়েছে।

ওই দুই ঘটনার পর থেকেই জেরুজালেমে উত্তেজনা বিরাজ করছে। গত বছর জুলাই ও অগাস্টে গাজায় ৫০ দিনের যুদ্ধের পর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।