২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় ১২,০০০-বছর পুরোনো মাথার খুলি উদ্ধার

মেক্সিকোয় ১২ হাজার বছরের পুরনো একটি মাথার খুলি পাওয়া গেছে। এটি একজন নারীর।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 10:16 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

স্থানীয় গণমাধ্যমে বলা হয়, এটি আমেরিকা মহাদেশে খুঁজে পাওয়া সবচেয়ে পুরনো মানব দেহাবশেষ।

কুইনতানা রু রাজ্যের তুলুম উপকূলে মাটির নীচের একটি গুহা থেকে ওই খুলি উদ্ধার করা হয়।

মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির (ইউএনএএম) পক্ষ থেকে বলা হয়, এটি খুব সম্ভবত ১০ হাজার থেকে ১২ হাজার বছরের পুরনো।

ইউএনএএম’র নৃতাত্ত্বিক গবেষণা প্রতিষ্ঠানের গবেষক আলেহানদ্রো তেরাজ মাতা বলেন, প্যারিস ভিত্তিক একটি গবেষণাগারে এ খুলির লিঙ্গ, বয়স ও অন্যান্য বৈশিষ্ট্য পরীক্ষা করা হয়েছে।

“বর্তমানে আমেরিকা মহাদেশে যেসব আদিবাসী গোষ্ঠী বসবাস করছে তাদের কারো সঙ্গেই উদ্ধার পাওয়া কঙ্কালের বৈশিষ্ট্যের মিল খুঁজে পাননি গবেষকরা।”

এ কারণে গবেষকরা ধারণা করছেন, অন্য কোথাও থেকে অভিবাসী হিসেবে আমেরিকায় আসা কোন গোষ্ঠীর সদস্যের খুলি এটি। 

প্রায় ১৫ হাজার বছর আগে দক্ষিণ এশিয়া থেকে কিছু মানুষ আমেরিকা মহাদেশে যায়। তারা ‘পালেওআমেরিকান্স’ নামে পরিচিত।

এছাড়া, অন্য একটি দল প্রায় নয় হাজার বছর আগে ওই অঞ্চলে অভিবাসী হিসেবে যায়। তারা ‘আমেরিনডিয়ান্স’ নামে পরিচিত।

কঙ্কালটি কাদের পূর্বপুরুষের তা গবেষণা করে দেখা হচ্ছে বলেও জানান মাতা।