২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে শুভেচ্ছা জানালেন ওবামা

বিশ্বজুড়ে মুসলিমদের রমজানের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2015, 04:00 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

রোজা শুরুর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানানো হয়।

যুক্তরাষ্ট্রে ১৮ জুন বৃহস্পতিবার থেকে রোজা শুরু হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, মুসলিম রোজাদারদের জন্য হোয়াইট হাউজে দ্রুত একটি ইফতার পার্টির আয়োজন করা হবে।

ওবামা বলেন, “রমজানে পরিবারসহ সম্প্রদায়ের সবাই একসঙ্গে ইফতার এবং নামাজে অংশ নেওয়ার মাধ্যমে মুসলমাদের সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ ঘটে।”