পাকিস্তানে ঘরে আগুনে এক পরিবারের ৭ জন নিহত
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি বাড়িতে আগুন লেগে এক পরিবারের সাতজন নিহত হয়েছেন।
বুধবার সকালে রাওয়ালপিন্ডির চাকালা স্কিম ৩ এলাকার একটি দুই তলা বাড়িতে অগ্নিকাণ্ডে প্রাণহানির এ ঘটনা ঘটে বলে পাকিস্তানি পত্রিকা ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তা বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে শওকত চিমা (৩৫), তার স্ত্রী আয়েশা (৩২) এবং পাঁচ শিশু সন্তান নিহত হন।
নিহত পাঁচ ভাই-বোনের মধ্যে সবার বড় হাসানের বয়স ১৪ বছর। আর ছোটজন ফাতিমার বয়স চার বছর।
এ ঘটনায় আরও দুই নারী আহত হয়েছেন বলে ডন জানিয়েছে।
