২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে ‘বোমা বানানোর পরিকল্পনা’য় গ্রেপ্তার ৯

হংকংয়ে বোমা বানানোর পরিকল্পনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 10:46 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

তল্লাশি চালিয়ে পুলিশ বোমা তৈরির সরঞ্জামসহ মুখোশ এমনকি হংকংয়ের কেন্দ্রস্থলের কয়েকটি জায়গার মানচিত্রও পেয়েছে।

হংকংয়ের আইনপ্রণেতারা একটি বিতর্কিত সংস্কার পরিকল্পনায় ভোট দেয়ার আগে দিয়ে এ ঘটনা ঘটল।

পুলিশের মুখপাত্র ন ওয়াই হন অবশ্য ভোটাভুটির সঙ্গে বোমা বানানোর পরিকল্পনায় গ্রেপ্তারের ঘটনার সরাসরি কোনো যোগসূত্র থাকার কথা উল্লেখ করেননি। তবে সন্দেহভাজনদের অন্তত একজন জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছেন তিনি।

হংকংয়ে সম্প্রতি কয়েকমাস ধরে বৃহত্তর গণতন্ত্রের জন্য ব্যাপক বিক্ষোভ হচ্ছে।

গত এপ্রিলে হং কং সরকার ২০১৭ সালে চীনের পছন্দের ভিত্তিতে দেশের নেতা নির্বাচন করার বিতর্কিত প্রস্তাব তুলে ধরার পর থেকে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীরা এর বিরোধিতা করে আসছে। হংকংয়ের গণতন্ত্রপন্থি আইনপ্রণেতারা এ প্রস্তাব ভোটে নাকচ করার অঙ্গীকার করেছেন।