২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিউনিসিয়ায় জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ৩ পুলিশ নিহত

তিউনিসিয়ার মধ্যাঞ্চলীয় সিদি বউজিদ এলাকার এক তল্লাশি চৌকিতে ইসলামি জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। 

রয়টার্স

>>

রয়টার্স

Published : 15 Jun 2015, 02:50 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

সোমবার তিউনিসিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিএপি-র এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। 
 
তল্লাশি চৌকিটিতে জঙ্গিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে আরেক কর্মকর্তা নিহত হন। 
 
লড়াইয়ে এক জঙ্গি নিহত হয়েছেন। অপর এক জঙ্গিকে আটক করা হয়েছে। 
 
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠী সিদি বউজিদ তল্লাশি চৌকিতে হামলার দায় স্বীকার করেনি। 
 
মার্চে তিউনিসিয়ার রাজধানী তুনিসের বার্দো জাদুঘরে হামলা চালিয়ে বেশ কয়েকজন বিদেশী পর্যটককে হত্যা করেছিল জঙ্গিরা। তারপর থেকে জিহাদি জঙ্গিদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করেছে তিউনিসীয় নিরাপত্তা বাহিনীগুলো। 
 
ওকবা ইবন নাফাসহ বেশ কিছু ছোট ছোট সশস্ত্র জঙ্গিগোষ্ঠী তিউনিসিয়ায় তৎপর রয়েছে। নাফা গোষ্ঠী আলজেরিয়ার সীমান্ত এলাকায় বেশি সক্রিয়। বার্দো জাদুঘরে হামলার পরিকল্পনার জন্য এই গোষ্ঠীটির এক কমান্ডারকে দায়ী করেছেন তিউনিসীয় কর্মকর্তারা।