২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. কোরিয়ায় মার্সের প্রকোপ ব্যাপক ও জটিল: ডব্লিউএইচও

দক্ষিণ কোরিয়ায় মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোমের (মার্স) প্রকোপ ব্যাপক ও জটিল আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Jun 2015, 01:08 PM

Updated : 25 Apr 2022, 01:29 PM

নতুন সংক্রমণের সম্ভাবনা থাকলেও দেশটির সমাজে রোগটির ছড়িয়ে পড়ার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি, জানিয়েছে সংস্থাটি। 
 
শনিবার রাজধানী সিউলের দক্ষিণে সেজং শহরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে  এসব কথা বলেন ডব্লিউএইচও-র সহকারী মহাপরিচালক কেইজি ফুকুদা। 
 
দক্ষিণ কোরিয়ার মার্স ভাইরাসের মধ্যে নিজেকে পরিবর্তন করে ছড়িয়ে পড়ার উপযুক্ত হওয়ার কোনো লক্ষণও দেখা যায়নি বলে জানিয়েছেন ফুকুদা। 
 
দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত ১৩৮ জন ভাইরাসটির সংক্রমিত হয়েছেন এবং এদের মধ্যে ১৪ জন মারা গেছেন।
 মধ্যপ্রাচ্য থেকে ফিরে আসার পর ২০ মে এক ব্যবসায়ীর শরীরে প্রথম ভাইরাসটি ধরা পড়ে। 
 
২০১২ সালে সৌদি আরবে প্রথমবারের মতো মানুষের শরীরে ভাইরাসটি ধরা পড়ে। সৌদি আরবের বাইরে দক্ষিণ কোরিয়াতেই ভাইরাসটি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে।