২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হতে পুতিনকে পোপের আহ্বান

ইউক্রেইনে শান্তি অর্জনের জন্য ‘আন্তরিক ও ব্যাপক উদ্যোগ’ নেয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পোপ ফ্রান্সিস আহ্বান জানিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 11 Jun 2015, 05:21 PM

Updated : 22 Aug 2022, 12:34 PM

ইতালি সফররত পুতিন বুধবার ভ্যাটিকানে পোপের সঙ্গে সাক্ষাৎ করেন। ভ্যাটিকানে যাওয়ার আগে পুতিন মিলানে ইতালির প্রধানমন্ত্রী মাত্তেয় রেনঝির সঙ্গে বৈঠক করেন।

ভ্যাটিকানে পৌঁছলে প্রেসিডেন্ট পুতিনকে পূর্ণ মর্যাদাসহ স্বাগত জানানো হয়। এ সময় রক্ষীরা আনুষ্ঠানিক অভিবাদন জানান তাকে।

দুজনের ৫০ মিনিটের আলাপচারিতায় তারা ইউক্রেইনে ফের একটি সংলাপ পরিস্থিতি তৈরি করার বিষয়ে এবং ইউক্রেইনীয় সরকার ও বিদ্রোহীদের মধ্যে লড়াই বন্ধ করতে তৈরি করা শান্তি চুক্তি বাস্তবায়নের বিষয়ে একমত হন বলে ভ্যাটিকান জানিয়েছে।

বৈঠকে ইউক্রেইনের ‘বিপর্যয়কর মানবিক পরিস্থিতির’ অবসান ঘটানো দরকার বলে মন্তব্য করে পোপ পুতিনকে বলেন, সহিংসতাকবলিত এলাকায় ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা এবং ওই অঞ্চলের উত্তেজনা নিরসনে আন্তরিকভাবে কাজ করা দরকার।

পুতিনের সঙ্গে আলোচনাকালে পোপ কিছুটা শীতল আচরণ করলেও দুজনের ফটোসেশনের সময় ও উপহার বিনিময়ের সময় পোপ কিছুটা উৎফুল্ল হয়ে ওঠেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।