২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্ছেদের প্রতিবাদে নিজেদের ঘরবাড়িতে আগুন

পরিবেশগত ও ভূতাত্ত্বিক ঝুঁকির কারণে বিধিনিষেধ থাকায় ওই এলাকাটি আবাসিক এলাকার জন্য নির্দিষ্ট করা হয়নি জানিয়ে এলাকাটি খালি করার নির্দেশ দিয়েছিল আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 10 Jun 2015, 04:28 PM

Updated : 25 Apr 2022, 01:28 PM

ব্রাজিলের সাও পাওলো শহরের কাছাকাছি একশ একরের একটি ভূমি থেকে প্রায় তিনহাজার পরিবারকে সরকারিভাবে
উচ্ছেদের পর নিজেদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে উচ্ছেদ হওয়াদের একটি অংশ।

মঙ্গলবার ওসাসকো এলাকায় পুলিশের সামনেই এ ঘটনা ঘটেছে। এলাকাটির কোনো কোনো বাসিন্দা এক বছরেরও বেশি
সময় ধরে এখানে বসবাস করছিলেন। 

পরিবেশগত ও ভূতাত্ত্বিক ঝুঁকির কারণে বিধিনিষেধ থাকায় ওই এলাকাটি আবাসিক এলাকার জন্য নির্দিষ্ট করা হয়নি জানিয়ে
এলাকাটি খালি করার নির্দেশ দিয়েছিল আদালত।  

২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ছিন্নমূল মানুষ এলাকাটিতে বসত  গড়তে শুরু করে। এক বছরে ওই এলাকায় প্রায় তিনহাজারের মতো আচ্ছাদন ও অস্থায়ী ঘর ওঠানো হয়। নেলসন ম্যান্ডেলা শ্যান্টিটাউন নামে পরিচিত  প্রায় বস্তি এই এলাকাটিতে আরো অনেক পরিবার এসে জড়ো হতে থাকে।  

উচ্ছেদের দিন সকালে পুলিশ আসার পর এলাকার বেশিরভাগ বাসিন্দাই তাদের সহযোগিতা করে। আদালতের আদেশ মেনে
তারা তাদের জিনিসপত্র সরিয়েও নেয়। 

এক পর্যায়ে বাসিন্দাদের ছোট একটি অংশ নিজেদের ঘরবাড়িসহ আশপাশের কাঠামোগুলোতে আগুন ধরিয়ে দেয়। 

উচ্ছেদের প্রতিবাদ হিসেবে আগুন লাগানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।