২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেরুতে যাত্রীবহনকারী ট্রাক খাদে, নিহত ১৭

পেরুতে যাত্রীবহনকারী একটি ট্রাক পাহাড় থেকে নিচের খাদে পড়ে গেলে অন্ততপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক স্কুল শিক্ষার্থীও রয়েছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 10:39 AM

Updated : 25 Apr 2022, 01:28 PM

এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩২ জন।

পেরুর আমাজন অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে বলে সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।।

রোববার চাহুয়া শহরের কাছে পাহাড়ি রাস্তা থেকে ৫০ জনেরও বেশি যাত্রীবহনকারী ট্রাকটি ১৫০ মিটার গভীর খাদে পড়ে যায়। যাত্রীদের মধ্যে ডজনেরও বেশি সংখ্যক স্কুলের শিক্ষার্থীও ছিলেন।

সেজার ভাল্লেজো পাবলিক স্কুলের এই শিক্ষার্থীরা স্কুলের প্যারেডে অংশ নিয়েছিলেন।

আহতদের অনেকের অবস্থা গুরুতর। তাদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাকটি কেন যাত্রী বহন করছিল এ ব্যাপারে তারা তদন্ত করে দেখবেন।