তুরস্কে সাধারণ নির্বাচনে ভোট চলছে
তুরস্কে এক দশকেরও বেশি সময় পর সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ানের ক্ষমতা বাড়ার পথ সুগম হতে পারে কিংবা তার প্রতিষ্ঠা করা একে পার্টির ১২ বছরের একক শাসনের অবসানও ঘটতে পারে।
এরদোয়ানের দল এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয় লাভ করলে সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনা হতে পারে।
ভোট গ্রহণ চলছে প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোয়ান ২০০৩ সালে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন।
তার দল এখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জিতলে তুরস্ককে প্রেসিডেন্টশিয়াল রিপাবলিকে রূপান্তরিত করা হতে পারে।
একেপি’র জন্য এ নির্বাচন বড় ধরনের চ্যালেঞ্জ বলেই জানিয়েছেন বিবিসি সংবাদদাতারা। দেশটির বামপন্থী দল এইচডিপি নির্বাচনে ভাল ফল করলে এরদোয়ানের সব আশা ভেস্তে যেতে পারে।
